Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

লেখক সালমান রুশদি নিউইয়র্কে ছুরিকাহত, হামলাকারী পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: August 13, 2022 | 12:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে একটি অনুষ্ঠানের মঞ্চে বুকার পুরস্কারজয়ী বৃটিশ-আমেরিকান লেখক সালমান রুশদির (৭৫) ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। এপি নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শুতাকুয়া ইনস্টিটিউশনে (শিল্প ও শিক্ষা কেন্দ্র) সালমান রুশদি বক্তৃতা দিতে যাওয়ার সময় এক ব্যক্তি মঞ্চেই তার উপর হামলা চালায়। বিবিসি এ খবর দিয়ে জানায়ঃ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, রুশদিকে মঞ্চেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার চারপাশ জুড়ে চিকিৎসাকর্মীরা জড়ো হয়েছেন।
এদিকে, ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ভেন্টিলেশনে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) আছেন। কথা বলতে পারছেন। তাঁর এক কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে নিজের লেখা উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর রুশদি মৃত্যুর হুমকি পান এবং প্রায় এক দশক ধরে আত্মগোপনে ছিলেন। বইটি প্রকাশের পর বিশ্বব্যাপী সেটি বড় আকারের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বেশ কয়েকটি দেশের মুসলিমরা বইটি প্রকাশের প্রতিবাদ জানায় যা অনেক সময় সহিংস রূপও ধারণ করেছিল। ওই সময় ইরান তার মৃত্যুর আহ্বান জানিয়ে ফতোয়াও জারি করেছিল।
ওদিকে, নিউইয়র্ক স্টেট পুলিশ ঘোষণা করেছে যে সালমান রুশদির গলায় ছুরিকাঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর স্থানীয় পুলিশ হাদি মাতার (২৪) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে সালমান রুশদি ও তাঁর সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। সালমান রুশদির ঘাড়ে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়। পরে হামলাকারীকে ধরে হেফাজতে নেয় পুলিশ। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারীর মুখে কালো মাস্ক ছিল। তিনি দর্শকদের মধ্য থেকে বেরিয়ে মঞ্চে উঠে পড়েন এবং সালমান রুশদির ওপর হামলা চালান।
অ্যান্ড্রু ওয়াইলি বলেন, সালমান রুশদি সম্ভবত একটি চোখ হারাতে পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ