Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বাংলা মেলায় প্রবাসীদের ঢল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: August 17, 2022 | 1:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সিডিপ্যাপ অ্যান্ড এলোগ্রা হোম কেয়ার সপ্তম বাংলা পথমেলা। গত ১৪ আগস্ট রোববার চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল ব্রঙ্কসের ওয়াটারবারী এভিনিউ এলাকায় আয়োজিত এ পথমেলা। নেমে ছিল উৎসবমুখর প্রবাসীদের ঢল। উদ্বোধনের পর সময়ের সাথে সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়। স্টেজ মাতিয়ে রাখেন বরেণ্য শিল্পী রিজিয়া পারভীন, প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ, জনপ্রিয় শিল্পী বাউল কালা মিয়া, মেহেরুন আহমেদ, শাহ মাহবুব, রোকসানা মির্জা, শারমিন তানিয়া ও আমান। নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের নৃত্য কন্যা মায়া এ্যানজেলিকা। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এই দিন দুপুরে বেলুন উড়িয়ে জমজমাট এ পথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও এলেগ্রা হোম কেয়ার এর প্রেসিডেন্ট ও সিইও বীর মুক্তিযুদ্ধা আবু জাফর আহমদ।
আয়োজক সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ।
বিশেষ অতিথি ছিলেন এটোর্ণি ব্রুশ ফিশার, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু, বাংলা বাজার বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল ওয়াহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, স্টারলিং ফার্মেসীর জিএম মোহাম্মদ আলী, এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিরান ডেমক্রেটিক সোসাইটির সভাপতি সোলেমান আলী, রাজনীতিবিদ মোমিনুল ইসলাম মোমেন, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক জুনেদ আহমদ খান, রিয়াজ উদ্দিন কামরান, সাইফুর রহমান খান হারুন, বশির উদ্দিন, হাজী মনির উদ্দিন, মীর্যা মামুনুর রসিদ, মনজুর হোসেন চৌধুরী জগলুল, জামাল হোসেন, সামাদ মিয়া জাকারিয়া, গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান।
মেলার সার্বিক দায়িত্বে ছিলেন বাংলা মেলার আহবায়ক সৈয়দ ইলিয়াস খছরু, সদস্য সচিব ফয়ছল আহমদ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহিদুল ইসলাম ভূইয়া, সহ সভাপতি মোহাম্মদ সাদি মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, আলমগীর কবির শামীন, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, প্রচার ও গণসংযোগ সম্পাদক সোহেল আহমদ, স্কুল, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, কার্যকরী সদস্য মোহাম্মদ করিম রনি ও মোহাম্মদ রাজু।
উদ্বোধনের পর সময়ের সাথে সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য ফ্রী কিডস রাইডের ব্যবস্থা ছিলো।
সাংস্কৃতিক পর্বের শেষ আকর্ষণ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন সহ অন্যদের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা।
বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানী, হোম কেয়ার সার্ভিস, শাড়ি-কাপড়, গহনা, খাবার স্টলগুলোতেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। দুপুরে শুরু হওয়া মেলা শেষ হয় সন্ধ্যা ৮ টায়। আয়োজকদের দাবী মেলায় প্রায় দশ হাজার লোকের উপস্থিতি ছিল।
মেলায় ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে মোহনা নামে চার রঙ্গা চমৎকার একটি সুভেনির প্রকাশিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ