Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফুটবল লীগ ২০২২ : চ্যাম্পিয়ন গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব, রানার্স আপ ব্রঙ্কস ইউনাইটেড

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: August 19, 2022 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত নিউইয়র্ক ফুটবল লীগ-২০২২ এ নুতন চ্যাম্পিয়ন হয়েছে নিউজার্সীর গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব। ১৪ আগষ্ট রোববার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে বিগত নয় বারের লীগ চ্যাম্পিয়ন নিউইয়র্কের ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খবরইউএনএ’র।
নিউইয়র্ক সিটির র‌্যান্ডাল আইল্যান্ড ষ্টেডিয়ামে ফ্লাড লাইটে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে গার্ডেন ষ্টেট ফুটবল দল জয়ী হয়। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটি প্রানভরে উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস। উল্লেখ্য, এবারের লীগে মোট ৮টি দল অংশ নেয়।
লীগের ফাইনাল খেলায় নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার এরিক এম ডিলান প্রধান অতিথি ছিলেন। খেলার শুরুতে রং বে রং-এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। এসময় এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস-এর ভারপ্রাপ্ত সভাপতি ওয়াল্টার ক্যাম্বলী, স্পোর্টস কাউন্সিলের
ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া (এনাম), প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, উপদেষ্টা আতাউর রহমান সেলিম, জুনেদ চৌধুরী, আযম চৌধুরী, আনোয়ার হোসেন, মখন মিয়া, সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান সহ ওয়াহিদ কাজী এলিন, আব্দুল কাদের লিপু, ডা. ঝুন্নুন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রশীদ রানা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV