Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএস’র উৎসবমুখর বনভোজন ও মিলনমেলা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: August 26, 2022 | 11:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএস ইনকের বনভোজন ও মিলনমেলা। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়। ১৪ আগস্ট রোববার কুইন্স বারো ব্রীজ পার্কের মনোরম পরিবেশে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত এই বনভোজন ও মিলনমেলায় অংশ নিয়েছিলো সংগঠনটির প্রায় দেড় শতাধিক সদস্য ও পরিবার। তাদের অংশগ্রহণে সেদিন কুইন্স বারো ব্রীজ পার্ক পরিণত হয়েছিলো বাংলাদেশিদের মিলনমেলায়।
ভোজনের পাশাপাশি এই অনুষ্ঠানে ছিলো চমৎকার সব আয়োজন। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা আয়োজনটিকে আরো জমজমাট করে তুলে। র‌্যাফেল ড্র’তে পুরস্কার হিসেবে ছিলো নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকেট, ল্যাপটপ, আইপ্যাড, টিভি, ফ্রিজ ও ফ্যানসহ বিভিন্ন কিছু। ল’ সোসাইটির উপদেষ্টা এ্যাটর্নি মঈল চৌধুরী র‍্যাফেল ড্র’র প্রথম পুরস্কার স্পন্সর করেন৷ এছাড়া আইপ্যাড দেন হাকিম চৌধুরী, ৫০ ইঞ্চি টেলিভিশনের স্পন্সরে ছিলো এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি।
খলিল বিরিয়ানি হাউজের সুস্বাদু খাবারে হয় অতিথি আপ্যায়ন৷ আর প্রতিষ্ঠানটির খাবারের প্রশংসা করেন সবাই।
বনভোজন ও মিলনমেলার উদ্বোধন করেন গ্র্যান্ড স্পন্সর ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা এ্যাটর্নি মঈন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শামসুদ্দোহা, সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েদ মঈন উদ্দিন জুনেল, উপদেষ্টা মতিউর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান, আহ্বায়ক রেদওয়ান রাজ্জাক,যুগ্ম আহ্বায়ক সোনিয়া সুলতানা, সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ওয়াহিদ, সমন্বয়কারী মাহাবুব আলম, আব্দুুর রশিদ, মাহাবুব রহমান বকুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন এমএম নুরুজ্জামান বাবু, সৈয়দ আজহারুল ইসলাম, আশিক খান, রুবিনা মান্নান, সৈয়দ নজরুল ইসলাম, বেজরুল কবির, আরিফ আর চৌধুরী, জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া, জাবেদ জুয়েল, সুরাইয়া মুনিরা, পর্না ইয়াসমিন, লুৎফর রহমান রিয়াদ, কুবরাতুন্নেসা, তারেক আহামমেদ চৌধুরী, মঈনুল হক চৌধুরী হেলাল, জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি বদরুল খান, শাকিল চৌধুরী, ড. মুজিবুল হক, জাকির হোসেন চৌধুরী, জাবেদ উদ্দিন, রোকন হাকিম, সাব্বির আহামেদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ