যুক্তরাষ্ট্র সহ বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের দেশে ফিরিয়ে নিতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে- নিউইয়র্কে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র সহ বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে নিতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি নিউইয়র্কের কুইন্স প্যালেসে ৩০ আগস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যা অনেকের জন্য ঈর্ষা, গাত্রগাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপপ্রচারের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করতে চায়। প্রবাসীদর এতে বিভ্রান্ত না হয়ে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোকপাত করে বলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ সবার কাছে বিস্ময়। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ নয়, এর আগেই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
তিনি বলেন, জননেত্রীর উন্নয়ন দর্শন আজ বিশ্বের রোল মডেল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও কেনিয়া গিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশকে অনুসরণ করতে বলেছিলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের প্রতি বিশেস কৃতজ্ঞতা জানান। উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল