Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার উৎসবমুখর বনভোজন ও মিলনমেলা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: September 3, 2022 | 12:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২২। গত ২৮ আগস্ট রোববার নিউইয়র্কের ইয়র্কটাউন হাইটসে এফডিআর স্টেট পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের সদস্য ও তাদের স্বজনরা ছাড়াও ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, নিউজার্সি, মিশিগান ও কানাডা হতে অনেকে স্ব-পরিবার অংশ নেন। তাছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দন যোগদান করেন এ আয়োজনে। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন তারা। এফডিআর স্টেট পার্ক পরিণত হয় একখন্ড ফেঞ্চুগঞ্জে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
দিনের শুরুতে নাস্তা পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী খাবার। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র। দুপুরের খাবার শেষে মহিলাদের মিউজিক্যাল বালিশ নিক্ষেপ ইভেন্টের মাধ্যমে খেলাধুলা পর্ব শেষ হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যায় বনভোজনের কার্যক্রম শেষ হয়।
সংগঠনের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো: শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সহ সভাপতি রেজাউল ইসলাম সেলিম। মুনাজাতে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, প্রয়াত জাকির খান, সাবেক সভাপতি আব্দুস শহীদ দুদু ও সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরীর রূহের মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রোকন হাকিম ও প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, গোলাম মোহাম্মদ টেপন, আবদুর রউফ মছরু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সভাপতি সামাদ মিয়া জাকের, দেশ-বিদেশ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. লুকমান হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, কমিউনিটি এক্টিভিস্ট দুরুদ মিয়া রনেল, জামাল হুসেন, মখন মিয়া, রিয়াজ উদ্দিন কামরান, সেবুল খান মাহবুব, ইমরান আলী টিপু, সাব্বির হোসেন, নেফা মিয়া, ফারুক আহমেদ খান, কবির খান, রফিকুল ইসলাম, বদরুল ইসলাম বেলাল, আব্দুল মোসাব্বির, সুহেল আহমেদ, হুসেন আহমেদ, টিপু সুলতান, লুৎফুর হোসেন আজাদ, চৌধুরী তানিম, মজলুল আহমদ কামরান, শাহীন কামালী, সফিক মিয়া প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের কর্মকর্তা দেলওয়ার হুসেন হেলাল, রেহানুজ্জামান, মোহাম্মদ আফতাব, নাদির খান, আহাদ আলী, বুরহান উদ্দিন, মো. রানা, মামুন আহমেদ, জুবেদা বেগম রোজি, আপ্তাব উদ্দীন খাঁন মোহন, ইসকান্দার আলী, আহাদ উদ্দিন, মো. আলী, রুকুনুজ্জান নাঈম চৌধুরী, আব্দুল কায়ুম সাবু, কলিন্স, আবদুল হান্নান, মাহমুদুর রহমান, শাহ মামুন, মোশাহিদ আলী, রিপন আহমেদ পটল প্রমুখ।
বিশেষ সহযোগিতায় ছিলেন ফেঞ্চুগঞ্জের মুরব্বি আ: রব দলা মিয়া; প্রয়াত জাকির খানের ভাই-বোনবৃন্দ; মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার, স্টার্লিং ডায়গনস্টিক, লোকমান হোসেন লুকু, সহ সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা; হুসেন আহমেদ, বাংলা টাউন, পেটারসন, নিউজর্সিী; রোকন হাকিম, ফার্স্ট এইড হোমকেয়ার; সুহেল আহমেদ; জাহাঙ্গীর কাজি, সিয়াম সামাদ চৌধুরী এবং রেহান, রানা। বেভারেজ স্পন্সর দেওয়ান হুসেন হেলাল ও সকালের নাস্তা স্পন্সর বাংলা টাউন, ব্রঙ্কস, ফ্লেমিন গ্রিল, হেলডন, নিউজর্সিী।

র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্র’র প্রথম পুরস্কার স্বর্ণের চেইন স্পন্সর রোকন হাকিম, ২য় পুরস্কার ৬৫ ইঞ্চি টিভির স্পন্সর সুহেল আহমেদ এবং ৩য় পুরস্কার ল্যাপটপ স্পন্সর জাহিদ কাজী।
অতিথি ও সদস্যরা আনন্দঘন উপভোগ্য একটি বনভোজন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস বনভোজন ও মিলনমেলায় অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। বনভোজন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য স্পন্সর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ