নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিনের উদ্যোগে দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে উৎসবের আমেজে উদযাপিত হয়েছে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিনের উদ্যোগে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে বেলুন উড়িয়ে, কেক কেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়। অনুষ্ঠানে বিএনপি ছাড়াও সেচছাসেবক দল, যুবদল, জাসাস, শ্রমিক দলের নেতা-কর্মীরা ছিলেন। মূল আয়োজক ছিল নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি এবং সহায়তা করে নিউইয়র্ক স্টেট ও মহানগর (উত্তর) কমিটি।
হোস্ট সংগঠন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব বদিউল আলমের সঞ্চালনায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
এ সময় পাশে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও মুলধারার রাজনীতিবীদ গিয়াস আহমেদ, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তজাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহিন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব হোসেন খোকন এবং স্টেট বিএনপির সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইরক মহানগ বিএনপি উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুগ্ন সম্পাদক আবুল কাশেম, যুগ্ম-সম্পাদক আমানত হোসেন আমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মহানগর দক্ষিনের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, মহানগর দক্ষিনের যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, স্টেট বিএনপি যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, উত্তরের যুগ্ম সদস্য সচিব মোঃ কামরুল হাসান প্রমুখ।
যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর উম্মুক্ত ময়দানে স্থাপিত এলইডি স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বক্তব্য সম্প্রচার করা হয়। এসময় সকলে স্লোগান ধরেন ‘ভয় করিনা মরনে-শহীদ জিয়া স্মরণে’, ‘আজকের এই দিনে-জিয়া তোমায় মনে পড়ে’, লড়াই লড়াই লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই’, ‘বাঁচতে হলে লড়তে হবে-এ লড়াইয়ে জিততে হবে’ ইত্যাদি।
সমাবেশে অংশগ্রহণকারিরা সংকল্প ব্যক্ত করেন হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী সকলে ঐক্যবব্ধ থাকবেন দুর্বার আন্দোলনের প্রশ্নে।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্দুল লতিফ সম্রাট। এরপর একটি র্যালি জ্যাকসন হাইটসে ৭৩ স্টীট হয়ে ৭৪ স্টীট ঘুরে রাস্তা প্রদিক্ষন করে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








