Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি হসপিটালের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হলেন আবদুর রহিম হাওলাদার

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 8, 2022 | 10:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটি হেলথ এন্ড হসপিটাল বিভাগের (এলমহার্স্ট হসপিটাল) অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হলেন আবদুর রহিম হাওলাদার। ৩ আগস্ট NYC Health & Hospital প্রধান কার্যালয় থেকে এলমার্স্ট হসপিটাল অ্যাডভাইজারি বোর্ড মেম্বার পদে নিয়োগপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার বর্তমানে নিউইয়র্ক সিটি  কমিউনিটি বোর্ড মেম্বার ও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০’র কমিউনিটি লিয়াজোঁ। মুন্সীগঞ্জের কৃতি সন্তান আবদুর রহিম হাওলাদার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির দু’বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন। এছাড়া নিউইয়র্কের বাংলাদেশীদের সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সাবেক সহ-সভাপতি, জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের দু’বারের সভাপতি, মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতিসহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এবং এশিয়ান আমেরিকান চেম্বারেরও ডিরেক্টর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ