Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র উৎসবমুখর বনভোজন ও মিলনমেলা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: September 14, 2022 | 10:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন ও মিলনমেলা। গত ৪ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেত্রকোনা জেলাবাসী যোগ দেন এ বনভোজনে। কমিউনিটি নের্তৃবৃন্দও অংশ নেন এ আয়োজনে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠে এ বনভোজন। সকালে বনভোজন স্থলে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত নেত্রকোনা জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা। বনভোজনে বাড়তি আনন্দ এনে দেয় প্রবাসী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। দিনভর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ পার্কের খোলা মাঠে খেলাধুলা সহ নানা আনন্দে মেতে ওঠেন তারা।
কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আহ্বায়ক শাহজান সফিক উৎসবমুখর পরিবেশে বনভোজন উদ্বোধন ঘোষণা করেন। সদস্য সচিব মো. লোকমান হোসেন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মো. বজলুর রহমান, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া সহ সংগঠনের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
বনভোজন আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন নূরুল হক, মো. রফিকুল ইসলাম খান, মুখলেছুর রহমান সুজন, শাকের আহমেদ লেলিন, রফিকুল ইসলাম সোহাগ, আঞ্জুমান করিব, ফখরুল ইসলাম, মো. হালিম, আমিরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া অনুষ্ঠানের পর সুস্বাদু খাবার দিয়ে সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়। এর মধ্যেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক পরিবেশনা।
প্রবাসী শিল্পী ন্যান্সী খান সহ অন্যরা সঙ্গীত পরিবেশন করে বনভোজনে অংশ নেয়া বিপুল সংখ্যক প্রবাসীদের মাতিয়ে রাখেন।
খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়। র‌্যাফেল ড্রতে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার।
নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র আহ্বায়ক শাহজান সফিক ও সদস্য সচিব মো. লোকমান হোসেন চৌধুরী বনভোজনে নেত্রকোনা প্রবাসীদের স্বপরিবারে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় তারা নিজ কমিউনিটি সহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ