Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর : পরীক্ষার্থীদের মামুন’স টিউটোরিয়ালের পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: September 27, 2022 | 3:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ গ্রহণের জন্য নভেম্বর থেকে রেজিস্টেশন শুরু হবে। গত ২৪ সেপ্টেম্বর মামুন’স টিউটোরিয়াল ব্রঙ্কস এবং ২৫ সেপ্টেম্বর জ্যাকসন হাইটস শাখায় স্পেশালাইজড হাইস্কুল ভর্তি বিষয়ক সেমিনারে প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল ও সিইও শেখ আল মামুন এ তথ্য জানান।
স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের নিয়ম-কানুন, প্রস্তুতি সহ নানা পরামর্শ তুলে ধরে এ বিষয়ে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন শেখ আল মামুন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, সিটির স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। স্পেশালাইজড হাইস্কুলখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিতে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী লড়াই করে ৫ হাজার আসনের জন্য।
তিনি বলেন, তীব্র প্রতিযোগিতামূলক এ ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাপকভাবে প্রস্তুতির বিকল্প নেই। বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ ও ম্যাথ শিক্ষায়। তিনি জানান, তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় অনেক ছাত্র-ছাত্রী স্পেশালাইজড হাই স্কুল স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। সেমিনারে টিউটোরিয়ালের ইংলিশ শিক্ষক স্কটও অভিভাবক-শিক্ষার্থীদের নানা পরামর্শ প্রদান করেন।
শেখ আল মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হতে পারলে তার জন্য স্কলারশিপসহ ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়া-শুনা, হোমওয়ার্কের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকা বাঞ্চনীয় বলে জানান তিনি।
শেখ আল মামুন জানান, নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, আমেরিকান কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা তার এখানে শিক্ষার্থীদের পাঠদান করছেন নিয়মিত। মামুন’স টিউটোরিয়ালের ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।

Situs Streaming JAV