Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস বাবলুর স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 4, 2022 | 1:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভা করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।


গত ২৮ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ প্রিমিয়াম রেষ্টুরেন্ট জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্দা হাজী আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাপার উপদেস্টা সাবেক কমিশনার মোহাম্দ আলী, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, এডভোকেট হারিস উ্িদদন আহমেদ,  ডাঃ মোহাম্মদ সেলিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব সম্পাদক শফিউল আলম, যুগ্ম দপ্তর আবদুল মোতালেব, সদস্য হাসান আলী, সভার শুরুতে জনাব বাবলুর ভাই এর প্রতি স্মৃতিচরণ করে দোয়া ও মিলাদ শরীফ পালন করেন। তার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়। বাবলু ভাই ছিলেন একজন রাজনৈতিক দূরত্ব মানুষ, জাতীয় পার্টির মহাসচিব থাকার সময় বাংলাদেশের প্রতিটি গ্রামে, উপজেলা মহানগর কমিটি সুসসংগঠিত করে বাংলার মানুষের হৃদয়ে একজন মহান ব্যক্তির আসন সংগ্রহণ করেন জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছেলের মত দেখভাল করেছিলেন। আজ জাতীয় পার্টির এই সময় জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অতি প্রয়োজন ছিল। বাবলু ভাই একজন মাটি ও মানুষের নেতা ছিলেন। সব সময় দেশের মানুষের কথা চিন্তা করতেন।
শেষে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন উপস্থিত সকলে দুই হাত তুলে দোয়া করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ