Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের বর্ণিল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান : কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: October 5, 2022 | 1:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ম. রুহুল আমিনের সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব। গত ২ অক্টোবর রাতে উডসাইডের কুইন্স প্যালেসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৭৭তম অধিবেশনের সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে ম. রুহুল আমিনকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ইউএসএনিউজঅনলাইন.কম
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান মিয়াজী সবুজ ও কার্যকরী সদস্য আব্দুল্লাহ রেজা স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, এডভোকেট শাহ বখতিয়ার, সাবেক ডাকসু নেতা আবদুস সবুর, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সালাউদ্দিন চৌধুরী, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, মোঃ আবুল হোসেন, শওকত পাটোয়ারী, ব্রাহ্মণবাড়িয়াা সোসাইটির সভাপতি এইচ এম ইকবাল, কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি বদরুল হক আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, প্রবাসী মতলব সমিতির সাধারণ সম্পাদক নাজির উদ্দিন সোহেল, সঙ্গীত শিল্পী ইফাত জাহান সুমি, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল মতিন, তাছলিমা পাটোয়ারী, মোঃ হাবিব উল্লাহ, সাইদুল ইসলাম রিয়াদ, এইচ আর ভুইয়া আখলাছ, মোঃ কাইয়ুম মিয়াজী, শাহীন আলম, সেলিম আহমেদ, মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, মাসুদ আলম, মামুনুর রশিদ, রাজন হাসান, সাইদুজ্জামান রিংকু, ইব্রাহিম খলিল, লিজা আক্তার, ইউটিউবার রুহল, ওয়াসির, রাব্বী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ-আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত রুহুল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
ম. রুহুল আমিন প্রবাসে কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঐতিহ্যবাহী কুমিল্লার সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান। তিনি দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি কুমিল্লাবাসীর যেকোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ অবদান রাখছে প্রবাসীরা। বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানিয়ে রুহুল আমিন বলেন, প্রবাসীরা যাতে নির্ভয়ে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সম্ভব।
রুহুল আমিন আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইফাত জাহান, মনিকা দাস, মনির জামান ও সিজন। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লার বাসিন্দারা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ এবং সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান মিয়াজী সবুজ অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV