নিউইয়র্কে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক নাঈম টুটুলের বর্ণাঢ্য সংবর্ধনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে বিশিষ্ট ব্যবসায়ী, মর্টগেজ ব্যাংকার, সমাজ সেবক নাঈম টুটুলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৪ অক্টোবর রাতে ওজনপার্কের একটি রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি। এলাকার শিক্ষা উন্নয়ন সহ সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখায় সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন স্থায়ী দাতা সদস্য সাহারা হোমস’র প্রেসিডেন্ট নাঈম টুটুলকে এ সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে হারুন অর রশিদ সিআইপিকেও সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সিরাজপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে এবং হারুন অর রশিদ সিআইপির পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র সভাাপতি নাজমুল হাসান মানিক, কমিউনিটি এক্টিভিস্ট আলী ইমাম সিকদার, আবু নাসের, কাজী শাখাওয়াত হোসেন আজম, আতাউর রহমান সেলিম, জসিম উদ্দিন ভূইয়া, সিনিয়র সাংবাদিক নাজমুর আহসান, জাহিদ মিন্টু, জাহাঙ্গীর হোসেন, মোশাররফ হোসেন সবুজ, রহমান এইচ আরজু, এ এস এম মাঈন উদ্দীন পিন্টু, ফিরোজ আলম, জাহাঙ্গীর সরওয়ার্দী, সালেহ আহমেদ মানিক প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী প্রবাসীরা ছাড়াও বাংলাদেশী কমিউনিটি নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নাঈম টুটুলকে আয়োজকরা ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সনদ প্রদান করা হয়। এছাড়াও নাঈম টুটুল ও হারুন অর রশিদ সিআইপিকে ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনায় সিক্ত নাঈম টুটুল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতি বেলায়েত হোসেন স্বপন নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রাচীন বিদ্যাপিঠ সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের শোভা বর্ধনে গেইট নির্মাণে সংবর্ধিত নাঈম টুটুলের বিশেষ অনুদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তরা বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ অবদান রাখছে প্রবাসীরা। নাঈম টুটুলের মত সামর্থবানরা এগিয়ে আসলে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল