নিউইয়র্কে চুরাশিয়ান আনন্দ আড্ডা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কৈশোরের স্কুলের সাথীদের নিয়ে এস.এস.সি ’৮৪ ব্যাচ এর বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো “চুরাশিয়ান আনন্দ আড্ডা”। গত ২ অক্টোবর ২০২২ রোববার নিউইয়র্কের কুইন্সের পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেলো এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকা-র দিনব্যাপী আড্ডা।
রাব্বী সৈয়দ ও ইয়াসমিন ইদ্রিসীর যৌথ সঞ্চালনায় আড্ডার শুরুতেই বক্তব্য রাখেন এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকা-র প্রতিষ্ঠাতা ও এডমিন শামস্ চৌধুরী রুশো। তিনি তার বক্তব্যে বলেন- কেন চুরাশিয়ানদের একত্রিত করে এই আয়োজন করেছেন। চুরাশিয়ানদের ভবিষ্যত পরিকল্পনার কথাও জানান। সবাইকে নিয়ে আরো বড় পরিসরে কিভাবে আরো সফল আয়োজন করা যায়, সেই কথাও উঠে আসে তার বক্তব্যে।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা চুরাশিয়ানদের এই মিলনমেলায় সতীর্থরা একজন আরেকজনকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। সকলে যেনো তাদের শৈশব ফিরে পেলেন, নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে সবাই ফিরে গেলেন তাদের সোনালী অতীতে।
পরিচিতি পর্বের পর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগ তাড়িত হয়ে পড়েন। স্ব-প্রণোদিতভাবে ফান-গেইমে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরো আকর্ষনীয় করে তোলেন। নির্ধারিত শিল্পীর গান ছাড়াও কৌতুক, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন চুরাশিয়ানরা। চুরাশিয়ানদের গর্ব প্রতিভাবান শিল্পী হাসান মাহমুদ ও ঝুলন সেন তাদের অনবদ্য গান পরিবেশনের মাধ্যমে সকলকে মুগ্ধ করেন। ইয়াসমিন ইদ্রিসী-র উপস্থাপনা, গান, আবৃত্তি ও নৃত্যসহ বহুমুখী প্রতিভায় সকলে চমকিত হন।
সবশেষে কেক কেটে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য থেকে আগত কামরুন্নাহারের জন্মদিন পালন করা হয়। আনন্দঘন মুহূর্তের রেশ নিয়ে সকলে বাড়ি ফিরেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
