Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নীলাচল ডি. সি’তে রাজ রাজেশ্বরী দেবী দুর্গা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: October 8, 2022 | 1:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাঙালী হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে সবথেকে বড় উৎসব শারদীয়া। শরৎকালের মনোরম আবহাওয়ায় দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকেন বঙ্গ সন্তানরা। তারই ধারাবাহিকতায় গত ১লা অক্টোবর শনিবার স্থানীয় কিলমার মিডল স্কুল মিলনয়াতনে অনুষ্ঠিত হয় নীলাচল ডি.সি সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।
ষোড়শোপচারে দেবী বোধনের মধ্যে দিয়ে এবং যতাযথ ধর্মীয় রীতিনীতিতে পূজিত হলেন দূর্গতিনাশীনি দেবী দুর্গা।দুর্গাপূজার পোরহিত্য করেন বাংলাদেশের জাতীয় মন্দির “ঢাকেশ্বরী মন্দিরের” সাবেক পুরোহিত শ্রী রণজিৎ চক্রবর্তী।
ঢাকের তাল, মন্ত্র উচ্চারণ, চন্ডীপাঠ, কাঁসর ঘন্টা থেকে শুরু করে শঙ্খ ধ্বনি এবং উলুধ্বনিতে মন্দির থেকে মণ্ডপ রীতিমতো ভরে ওঠে সকাল থেকেই। দুপুর ১২টায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন আগত ভক্তরা। দুপুর ২টায় এবং সন্ধা ৭টায় আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে ভোগ এবং সুস্বাদু প্রসাদ বিতরন করা হয় বলে জানান সংগঠনের সভাপতি বাবু প্রানেশ হালদার।
প্রতি বছরের ন্যায় এবছরেও দৃষ্টি নন্দন মন্ডপ ও কারুকাজে দশপ্রহরণধারিণীর বন্দনায় এবছরের থিম ছিল “কুড়ে ঘরে মা রাজ রাজেশ্বরী”। বিগত দেড়মাস যাবৎ নীলাচল টিম নিরলস ভাবে কাজ করছেন শোলা ও রংয়ের কারুকাজে বলে জানান মঞ্চ ও মন্ডপ কমিটির শ্রী নিত্যানন্দ সরকার ও আকাশ সরকার।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশের মধ্যদিয়ে বিকেল ৪টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবী আবাহন “দুর্গে দুর্গে দূর্গতিনাশীনি” পরিবেশনায় নীলাচল পুজা পরিবার (মনোজ দাশ, অমৃতা গাঙ্গুলী, হ্যাপী দেবনাথ, শর্মীলা রায়, ঐন্দ্রিলা কর্মকার, চুমকী দাশ, রমা ঘোষ, বিমল রাহা, ক্লেমেন্ট গোমেজ, বিজন সিংহ, সুজয়, নিলয়) নৃত্যাংশে ছিলেন রুম্পা বরুয়া। তবলায় সঙ্গত করেন আশীষ বরুয়া, মৃদঙ্গে ছিলেন জয়দত্ত বরুয়া । শিশু শিল্পী ওম এবং সোহম পাঠ করে গায়ত্রী মন্ত্র। পুজোর গান “পুজোর গন্ধ এসেছে নেচে গেয়ে সবার হৃদয় জয় করে নেয় পুনম, মিথি, প্রতিক্ষা, স্নেহা, এমিলি, আয়ুশী ও শ্রেয়া। ছোট্ট সোনামনি নিশি, নোরা ও অস্কার রঙ্গবতি’র নাঁচে গানে সবার হ্দয় নিংড়ে ভালবাসা আদায় করে নেয়। তারপরই গ্রুপ ড্যান্সে ছিল প্রিয়া, স্নেহা, আয়ুশী এবং একক নৃত্যে দেবীকা দেবনাথ।
ডিসি মেট্রোর জনপ্রিয় নৃত্যশিল্পী মিতু রোজারীয় গ্রন্থনা ও পরিচালনায় নৃত্যনাট্ট “মহিষাসুর মর্দিনী” বিমোহিত করে রাখে “সৃষ্টি” পারফর্মিং আর্টস।
স্থানীয় শিল্পী সুজয়, অমৃতা গাঙ্গুলী, অংকিতা, সপ্না শর্মা, মনোজ দাশ, প্রীতি সরকার, মুন্নী মন্ডলএবং জুয়েল বড়ুয়ায় পরিবেশনা ছিল প্রসংশনীয়। শ্রাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশায় ছিল মু্দ্রা আর্ট সেন্টার, ডিসি।
নীলাচল ২০২২ শারদ উৎসবের বিশেষ আর্কষন বলিউড সিঙ্গার “রাহুল দত্ত” বাংলা ও হিন্দি গানে নাচে গানে ভরিয়ে তুলেন পূজা প্রাঙ্গন।
নিলাচল পুজা পরিবারের নিত্যানন্দ সরকার, মনোজ দাশ, সুমন দেবনাথ, পরিতোষ মৃধা, বিজন সিংহ, সনজিৎ সাহা, অখিল নাগ, বিমল রাহা, আকাশ সরকার, অলক রাহা, অমিত কর্মকার, অঙ্শুমান চক্রবর্তী, দীপংকর দেবনাথ, জীবন সরকার, রাজ বাজগেইন, উত্তম সরকার এবং বিদ্যুৎ ব্যাণার্জী সহ সকল স্পন্সর এবং শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সঞ্চালক ক্লেমন্ট গোমেজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ