Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সাথে ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রীর বৈঠক : বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদী ব্যবসায়ী ভিসা প্রদানের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: October 8, 2022 | 11:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী ড. জুলকিফলি হাসান গতকাল শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের সাথে এক বৈঠকে মিলিত হন। ইন্দোনেশিয়ান প্রবাসী আমেরিকান ডঃ শামসী আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এনআরবি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।
সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে, হাইটেক থেকে শুরু করে মাজারি সাইজের শিল্প স্থাপনের যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশে আছে যা ইন্দোনেশিয়ান ব্যবসায়ীরা কাজে লাগাতে পারেন। তিনি বলেন আমদানি-রপ্তানি বাণিজ্য ও কৃষিখাতে দুইটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য বিকাশের সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদী ব্যবসায়ী ভিসা প্রদানের জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রীর কাছে আহ্বান জানান । তিনি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে কথা বলবার জন্য অনুরোধ করেন ।অনুষ্ঠানে সেকিল চৌধুরী মন্ত্রীকে এনআরবি সেন্টারের একটি এমব্লেম উপহার দেন।


বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার কথা বলেন । তিনি বলেন এই মুহূর্তে আমরা নানামুঁখী বাণিজ্য বিস্তারের চেষ্টা করছি এবং বাংলাদেশ এর কেন্দ্রবিন্দুতে রয়েছে । তিনি বলেন, সহসাই তিনি বাংলাদেশ সফর করবেন এবং সেখানে বাংলাদেশের সাথে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারটি বিবেচনায় রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলওয়ার বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে মন্ত্রীকে প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের সাথে বৈঠকে আসায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার বাণিজ্য বিকাশে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
অনুষ্ঠানের সভাপতি ডঃ শমসী আলী বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ীদেরকে ইন্দোনেশিয়া বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমদ চৌধুরী, সেক্রেটারি আফতাব মান্নান, প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াদুদ ভূইয়া, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডন্ট মোহাম্মদ লিটন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট রুম্মান বিরতিজ, পরিচালক শেখ ফরহাদ, ব্যাংকার ওয়াসেফ চৌধুরি, ব্যবসায়ী সরদার সিরাজুল ইসলাম, সৈয়দ জিয়াউস শামস, খলকু কামাল, শহিদুল্লাহ এবং নিউইয়র্ক কনস্যুলেট ও ওয়াশিংটনের এম্বেসিতে নিযুক্ত ইন্দোনেশিয়ার কর্মকর্তাবৃন্দ যোগদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ