নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্মেলন ৬ নভেম্বর : চেয়ারম্যান জি এম কাদের এমপি’র নেতৃৃত্বের প্রতি অকুন্ঠ সমর্থন, পার্টিতে লুকিয়ে থাকা কুচক্রীদের বহিষ্কারের দাবী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এম পির নেতৃৃত্বের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জাফর মিতা, তোফায়েল চৌধুরী, সবির লষ্কর, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, এস এম ইকবাল, শাহজাহান সাজু, শক্তি গুপ্তা প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃৃত্বের প্রতি অকুন্ঠ সমর্থন জ্ঞাপন করে জাতীয় পার্টিতে লুকিয়ে থাকা কুচক্রীদের দল থেকে বহিষ্কারের জন্য চেয়ারম্যান জি এম কাদের এমপির কাছে জোর দাবী জানান।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ৬ নভেম্বর ২০২২ রবিবার যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। সভাপতি আহবায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া ঐক্যবদ্বভাবে কাজ করে ৬ই নভেম্বরের সম্মেলনকে সফল করার জন্য সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল