Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ফ্লোরিডা, পুয়ের্তো রিকো ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য পাঠাতে নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমুউনিটির তহবিল সংগ্রহের উদ্যোগ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: October 13, 2022 | 8:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রলয়ঙ্করী হারিক্যান IANS এর আঘাতে ফ্লোরিডা, পুয়ের্তো রিকো ও ডোমিনিকান প্রজাতন্ত্রের ক্ষতিগ্রস্তদের সহায়তা করার লক্ষে নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকানস উদ্যোগ গ্রহন করেছে। ব্রঙ্কসের সম্মিলিত বাংলাদেশী কমুউনিটি এ লক্ষে গত ১০ অক্টোবর সোমবার খলিল চাইনিজে এক আলোচনা ও চা-চক্র এর আয়জন করে।
কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ এন. মজুমদারের সভাপত্বিতে ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজী রবি-উজ-জামান এর উপস্থাপনায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তহবিল সংগ্রহে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম বাদশা, খলিল ফুড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ খলিলুর রহমান, এনওয়াইপিডি সার্জেন্ট বিল্লাল হোসেন, কমুউনিটি বোর্ড ৯ এর সদস্য এমডি আলাউদ্দিন, বিবিএ সভাপতি কামাল উদ্দিন, এ ইসলাম মামুন (কার্যকরী সদস্য, বিবিএ), ইউনিয়ন পোর্ট জামে মসজিদের সভাপতি হুমায়ন কবীর, আমরা বাংলাদেশী আমেরিকান এর আহ্বায়ক জামাল উদ্দিন আহম্মদ, ব্রঙ্কস ইয়াং জেনারেশনের আহ্বায়ক এম.ডি সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট সিনেটর প্রার্থী সামান্তা জেরকা, মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুর আহম্মেদ, হোসেন আহম্মদ মজুমদার, ইয়াকুব আলী মিঠু, বীর মুক্তিযোদ্ধা এম. এ নাসির, মকবুল মিয়া, শাহ আলম, মিজানুল হক, কামাল মন্ডল, সুবেদর (অবঃ) এম ডি সফিক উল্লাহ, সুবেদার (অবঃ)এমডি আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, এম এ কাইয়ুম, মোঃ লুৎফুর রহমান, মোঃ ফরিদ মিয়া, মোঃ কামাল উদ্দিন, মোঃ রিপন সরকার (সাংগঠনিক সম্পাদক, বিবিএ), এম.ডি খলিলুর রহমান, আফজাল হেলাল, কবি শুধাংশু কুমাড় মন্ডল,  আশিকুল হক, মোঃ হাফিজুর রহমান (কার্যকরী সদস্য, বিবিএ)।
আলোচনায় মানবতার হাত বাড়িয়ে দেওয়া জন্য করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। খাবার, শিশু খাদ্য, শুকনা খাবার,ঔষধ, স্যানিটারী, ব্যাটারী সমগ্রী, ন্যাপকিন ইত্যাদি দেওয়ার বিষয়ে একমত পোষন করেন উপস্থিত সবাই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ