Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য সংগৃহীত অনুদান চেক “হেল্পিং হ্যান্ড ফর রিরিফ অ্যান্ড ডেভেলপমেন্ট” এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: October 14, 2022 | 12:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য সংগৃহীত অনুদান চেক “হেল্পিং হ্যান্ড ফর রিরিফ অ্যান্ড ডেভেলপমেন্ট” এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৭ অক্টোবর শুক্রবার বাদ জুমা ব্রঙ্কসের বাংলাবাজার মসজিদ প্রাঙ্গণে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য ২৬,২৮১ ডলারের চেক হস্তান্তর করা হয়।
মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলীর পরিচালনায় এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের উপদেষ্টা আবদুর রব দলা মিয়া, সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, সাধারণ সম্পাদক লালন আহমেদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, কজমিউনিটি এক্টিভিস্ট সামাদ মিয়া জাকারিয়া, আকশাদ আলী বাবুল, সাব্বির গুল প্রমুখ।
আলমাস আলী পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য অনুদান প্রদানকারী মসজিদ এবং সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, তাদের সংগৃহীত ২৬,২৮১ ডলারের মধ্যে মদিনা মসজিদ ২৫০০ ডলার, আবু হুরায়রা মসজিদ ২১০০ ডলার, বাংলাবাজার মসজিদ ১৯১৫ ডলার, পার্কচেস্টার মসজিদ ১৮৪২ ডলার, শাহজালাল দারুস সুন্নাহ মসজিদ ১০০০ ডলার, পার্কচেস্টার ইসলামিক সেন্টার ১০০০ ডলার, বায়তুল আমান মসজিদ ৮৩৫ ডলার, মসজিদ বিলাল ৫০১ ডলার, “ব্ল্যাকস্টোন রয়্যাল গ্রুপ” ১৩৭০ ডলার, মার্কস হোম কেয়ার ৩৫৭০ ডলার, ডাক্তার রুমানা সবুর ১০০০ ডলার, ডাক্তার আতাউল চৌধুরী ৫০০ ডলার, দাদা হোম কেয়ার ৫০০ ডলার, স্টারলিং ডায়াগনস্টিক ৫০০ ডলার, ডাক্তার এমডি আলম ৩০০ ডলার, ব্রঙ্কস খলিল বিরিয়ানি ৩০০ ডলার, জাবেদ বক্স ২৫০ ডলার,জাহেদ হোসেন ২৫০ ডলার,
গোল্ডেন প্যালেস পার্টি হল ২০০ ডলার, লিটন শাহরিয়ার ২০০ ডলার এবং রুকন হাকিম ২০০ ডলার প্রদান করে। এছাড়া বাকি অর্থ তাদের বন্ধু, পরিবার এবং কমিউনিটির অন্যান্য লোকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ