Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন : সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: October 14, 2022 | 12:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ‘মানিক-জসিম’ প্যানেলের নাজমুল হাসান মানিক ও ইউসুফ জসিম। বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান মানিক সংগঠনের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবং অ্যাসালের ব্রুকলিন চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট। বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী ইউসুফ জসিম সংগঠনের বর্তমান সহ-সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিশ নিউইয়র্কের সাধারণ সম্পাদক। আসন্ন নির্বাচনে ১৭ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৪ পদে কোনো প্রার্থী নেই।
আগামী ৩০ অক্টোবর রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন— মোহাম্মদ সোহেল হেলাল (প্রধান নির্বাচন কমিশনার), মোহাম্মদ আবুল কাশেম, একেএম রশীদ আহমেদ, শাহজাহান কবীর ও মোহাম্মদ জয়নাল।
২০১৭ সালে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২০ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা মহামারিসহ বিভিন্ন কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এরমধ্যে সংগঠনের সভাপতি আব্দুর রব মিয়া সভাপতির পদত্যাগ করে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে অংশ নেন এবং তৎকালীন সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান মানিক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র আসন্ন নির্বাচনের তফসিল মোতাবেক ২৮ সেপ্টেম্বর সংগঠনের কার্যকরী পরিষদের (২০২২-২০২৪) ১৭টি পদে ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন ২৯ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই হয়। ১ অক্টোর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন ‘মানিক-জসিম’ প্যানেলের কার্যকরী সদস্য পদের একজন প্রার্থী রুবেল আলী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ২ অক্টোবর রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ফলে সংগঠনের কার্যকরী পরিষদের ১৪ পদের প্রার্থীর বেসরকারীভাবে নির্বাচিত হন। বাকি তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদ তিনটি হচ্ছে— কোষাধ্যক্ষ, সহ-কোষাধ্যক্ষ এবং সাংগঠনিক সম্পাদক। এর আগে ২২-২৩ অক্টোবর মনোনয়নপত্র ক্রয়-বিক্রয় হয় ৫১টি, সংগঠনের আয় হয় ৫,১০০ ডলার।
এদিকে মনোনয়নপত্র দাখিলের দিন ‘মানিক-জসিম’ প্যানেলের বাইরেও ৪টি পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ হাসানুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ পদে আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন চৌধুরী এবং কার্যকরী সদস্য পদে সোহেল আলম ভূইয়া।
অপরদিকে ‘মানিক-জসিম’ প্যানেলের প্রার্থীরা হলেন: সহ-সভাপতি- মোহাম্মদ টি মিয়া (তাজু মিয়া) ও আবুল বাশার, যুগ্ম সম্পাদক- সালেহ আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ মহি উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ- জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ নূরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক- আইনুল ইসলাম সোহেল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ ইব্রাহীম, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক- গোলাম কিবরিয়া মিরন এবং কার্যকরী সদস্য জাহিদ মিন্টু, মোহাম্মদ আব্দুল মালেক খান, মাহমুদুল হক, মোহাম্মদ মনির হোসেন ও রুবেল আলী।
ব্রুকলিনে নোয়াখালী সোসাইটি ভবনে মনোনয়নপত্র দাখিলের দিন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত
সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি হাজী মফিজুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু উপস্থিত ছিলেন।
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেল জানান, বর্তমানে সোসাইটির মোট ১৬৮২ জন ভোটার রয়েছেন। এরধ্যে ১৩২৫ জন আজীবন ভোটার। ৩৫৭জন সাধারণ ভোটার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV