আটলান্টিক সিটি হাই স্কুলের “টিন সেন্টার” এ মসজিদ আল হেরার পক্ষ থেকে পবিত্র কোরান শরীফ উপহার
আটলাণ্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের “টিন সেন্টার” এ গত তেরো অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পবিত্র কোরান শরীফ উপহার হিসাবে প্রদান করা হয়েছে। আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকান দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার পক্ষ থেকে “টিন সেন্টার”এ পবিত্র কোরান শরীফ সহ বিভিন্ন ধরনের ইসলামিক গ্রন্থ উপহার হিসাবে প্রদান করা হয়।
“টিন সেন্টার” এ মসজিদ আল হেরার খতিব ও মুহাদ্দিস আজিম উদ্দীন ও প্রকল্প পরিচালক মোঃ ওবায়দুল্লাহ চৌধুরী এবং আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন সদস্য সুব্রত চৌধুরীকে অভ্যর্থনা জানান টিন সেন্টারের পরিচালক ডঃ এনড্রিয়া ডেভিস।
তিনি “টিন সেন্টার” স্থাপনের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ নেতৃবৃন্দদেরকে অবহিত করেন এবং “টিন সেন্টার”এ কোরান শরীফ সহ অন্যান্য ইসলামিক গ্রন্থ উপহারস্বরূপ প্রদানের জন্য মসজিদ আল হেরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি নেতৃবৃন্দদেরকে “টিন সেন্টার” এর কার্যক্রম অবহিত করেন এবং “টিন সেন্টার”টি ঘুরে ঘুরে দেখান।
উল্লেখ্য, “টিন সেন্টার”এ স্কুলের ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে মানসিক স্বাস্হ্য সম্পর্কিত পরামর্শ, কলেজে ভর্তি সংক্রান্ত পরামর্শ, পেশাগত প্রশিক্ষণ, বিভিন্ন ইভেণ্ট আয়োজন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। এছাড়া “টিন সেন্টার” এ মুসলিম ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের জন্য নামাজ পড়ার ব্যবস্হা সহ অন্যান্য ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের জন্যও প্রার্থনার ব্যবস্হা আছে।
মসজিদ আল হেরার নেতৃবৃন্দ “টিন সেন্টার”এ কোরান শরীফ সহ অন্যান্য ইসলামিক গ্রন্থ উপহারস্বরূপ প্রদান করার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women