Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউস উদ্বোধন ১৯ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: October 19, 2022 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইডে খলিল বিরিয়ানি হাউস উদ্বোধন হচ্ছে  ১৯ অক্টোবর। ব্রঙ্কসে এর আগে খলিল বিরিয়ানি হাউস এবং খলিল ফুডসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেন শেফ খলিলুর রহমান। খলিল বিরিয়ানি হাউসের বিভিন্ন খাবারের সুনাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। ব্রঙ্কসে এর রয়েছে খলিল  চায়নিজ ফুড, খলিল পার্টি হল, খলিল গ্রোসারি শপসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে খলিল বিরিয়ানির কদর বাড়ছে। আর খলিল বিরিয়ানির কর্ণধার মো. খলিলুর রহমান নিজেও তার রান্না করা খাবার, চায়নিজ খাবারসহ বিরিয়ানি হাউসের সব খাবারের প্রসার ঘটাচ্ছেন বিভিন্নভাবে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে এবং বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে খাবারের জনপ্রিয়তা আরো বাড়াতে তিনি বিরিয়ানি হাউসের প্রসার ঘটাচ্ছেন।
এরই অংশ হিসেবে ব্রঙ্কসের পর এখন জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউস করছেন। জ্যামাইকার ১৬৭ স্ট্রিট, হিলসাইড অ্যাভিনিউতে খলিল বিরিয়ানির যাত্রা শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজন চলছে উদ্বোধনের। অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।খলিল তার বিরিয়ানি হাউসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। উদ্বোধনের দিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV