Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান, অ্যাওয়ার্ড পেয়েছেন ২৭ শিল্পী ও কলাকুশলী (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: October 19, 2022 | 1:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এবার ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন ২৭ শিল্পী ও কলাকুশলী। গত ১৬ অক্টোবর রাতে নিউইয়র্ক সিটির কুইন্সে অ্যামাজুরা’র মিলনায়তনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা ছাড়াও আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি পেয়েছেন ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড। প্রবাসের বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন ঢালিউড অ্যাওয়ার্ড।


১৯ বছরের অভিজ্ঞতার আলোকে যেভাবে অনুষ্ঠান পরিবেশিত হবার কথা দর্শকের সে প্রত্যাশা পূরণ হয়নি বলে অনেকে মন্তব্য করেছেন। করোনা থেকে জেগে ওঠার ক্ষেত্রে নার্গিস ফাখরীর উপস্থিতি সকলকে আপ্লুত করলেও হোস্ট হিসেবে আলমগীর খান আলম তৃপ্ত হতে পারেননি বলে শোনা গেছে। কারণ, দর্শকের উপস্থিতি আশানুরূপ ছিল না। এ ধরনের অনুষ্ঠানকে জমকালো করতে মিলনায়তন উপচে পড়া দর্শকের ভীষণ প্রয়োজন হয়। সামনের বছর মধ্যপ্রাচ্যে করার যে সংকল্প ব্যক্ত করা হয়েছে-সেটির বাস্তবায়ন দেখতে আগ্রহী প্রবাসীরাও। সেখানে হয়তো অনেক বেশী চমক থাকবে-এমনটাই প্রত্যাশা সকলের।
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন সেরা টেলিভিশন অভিনেতা আফরান নিশো, সেরা টেলিভিশন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী (রেডরাম), তানজিন তিশা, তাসনিয়া ফারিন (নিউ সেন্সেশন), শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী শাহনাজ খুশি, সেরা গায়ক তাহসান খান, সেরা গায়িকা দিলশাদ নাহার কনা, সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (জনপ্রিয়) ও চঞ্চল চৌধুরী (হাওয়া)। সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘হাওয়া’, সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (পরাণ), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (জনপ্রিয়) পূজা চেরী, সেরা অভিনেতা (কমেডি) জিয়াউল হক পলাশ, সেরা নাট্য পরিচালক মোস্তফা কামাল রাজ।
ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ফারিয়া শাহরিন, লোকগানের শিল্পী কালা মিয়া, সেরা টিভি সংবাদ পাঠিকা রুমানা আফরোজ, প্রবাসের সেরা গায়ক শাহ মাহবুব, রানো নেওয়াজ, রায়ান তাজ, সেরা গায়িকা নীলিমা শশী। সঙ্গীত শিল্পীর বিশেষ সম্মাননা পুরুস্কার পেয়েছেন মরিয়ম মারিয়া, ইমন ও প্রবাসের সেরা উপস্থাপক বাবু জামান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ