ওয়াশিংটনে শেখ রাসেল’র জন্মদিন পালিত
ওয়াশিংটন ডিসি: শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যেগে ১৭ অক্টোবর সোমবার রাত ১২:০১ মিনিটে কেক কেটে এই জন্মদিনের উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি এম নবী বাকী, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি আই রাসেল, সদস্য জেবা রাসেল, মিরাজ হোসেন, মেট্রো ওয়াশিংটন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সর্বজিৎ দাস তুর্য প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মতো নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। অনুষ্ঠানে ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এক মিনিট নিরবতা পালন শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
