নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ইনক’র নব নির্বাচিত উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার বাংলাবাজার জামে মসজিদে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
শপথ গ্রহণকারী উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ফখরুল ইসলাম, মোহাম্মদ দলা মিয়া, ইফতেখার সিরাজ, মোহাম্মদ এন মজুমদার, ইকবাল আহমেদ মাহবুব ও ডা. মোহাম্মদ শাহ আলম।
উপদেষ্টা পরিষদের অপর সদস্য আসেফ বারী টুটুল ব্যক্তিগত কারণে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তিনি পরে শপথ নিবেন বলে জানা গেছে।
শপথ গ্রহণ শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য তারা কার্যকরী কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের সহ সভাপতি ইলিয়াস আলী ও মো. আহসান রাসুল নাসির, সহ সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু, আজিজুল হক, সোহেল চৌধুরী ও মিজানুর রহমান। দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত মসজিদের কার্যকরী কমিটির সভায় ৫ বছরের জন্য উপদেষ্টা পরিষদ নির্বাচিত হয়। ৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ফখরুল ইসলাম, মোহাম্মদ দলা মিয়া, ইফতেখার সিরাজ, মোহাম্মদ এন মজুমদার, ইকবাল আহমেদ মাহবুব, ডা. মোহাম্মদ শাহ আলম এবং আসেফ বারী টুটুল।
সাধারণ সম্পাদক লালন আহমেদ জানান, মসজিদের গঠনতন্ত্র মোতাবেক পরে কার্যকরী কমিটির সভায় ৭ উপদেষ্টা থেকে একজনকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল