আটলান্টিক সিটিতে বিএএসজে ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে স্বাস্হ্য ক্যাম্প
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বিশ অক্টোবর,বৃহস্পতিবার “স্বাস্হ্য ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “স্বাস্হ্য ক্যাম্প”এ স্বাস্হ্য পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়। এদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন সহ স্বাস্হ্য পরীক্ষা করার সুযোগ পায়।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় ও বিনা খরচে স্বাস্হ্য পরীক্ষা করার সুযোগ করে দেওয়ায় তাঁরা বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
