Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ‘বাপা’র বর্ণিল অ্যাওয়ার্ড ডিনার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: October 31, 2022 | 6:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ‘বাপা’র ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় কুইন্সের বিলাসবহুল একটি পার্টি হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। বিশেষ অতিথির ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ ক’জন পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়। সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক।
আগত অতিথিদের স্বাগত জানান প্রেসিডেন্ট কারাম চৌধুরী, করেসপন্ডিং সেক্রেটারি মহিউদ্দিন আহমেদ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী, জেনারেল সেক্রেটারি প্রিন্স আলম, মিডিয়া লিয়াজন জামিল সারয়ার, কমিউনিটি লিয়াজন মাহবুব জুয়েল, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, সার্জেন্ট অফ আর্মস সোনিয়া বড়–য়া, ট্রেজারার রাসেকুর মালিক, কো ট্রেজারার মেহেদী মামুন, ট্রাস্টি মাসুদ রহমান, জসীম মিয়া, সাইদ আলী, পাপিয়া শারমিন, মুরাদ আহমেদ, অনিক হোসাইন, রিপন ইসলাম, সব্বির আহমেদ ও হাসান আহমেদ।
বাংলাদেশি ডিটেকটিভ মাসুদ রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব ও তৃণিয়া হাসান পরিবেশন করেন মনোজ্ঞ সঙ্গীত। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা।
নিউইয়র্ক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের সপরিবারে উপস্থিতি বার্ষিক এ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে পুুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসাকরে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বহু ভাষা, বহুবর্ণ আর বহু জাতির মানুষের বসতি এ নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী-আমেরিকানদের দেখতে পাই তাঁদের কর্মনিষ্ঠা আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে। সামাজিক সম্প্রীতির বন্ধন সুসংহত করার মাধমে বিশ্বের রাজধানী খ্যাত এই সিটির ইমেজ আরো উজ্জ্বল হবে।
নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম পুুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসা করেন বলেন, যখন এই সিটির নানা পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের ব্যাপারে ইতিবাচক মন্তব্য শুনি তখন গৌরবে বুকটা ভরে যায়। বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এবং কন্সাল জেনারেল হিসেবে বাপার প্রতিটি সদস্যকে অভিবাদন জানাচ্ছি।
সব শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাপার কর্মকর্তারা র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ