বাংলাদেশ উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যুক্তরাষ্ট্র শাখার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র শাখা। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠানে উদীচীর সাধারণ সম্পাদক আলিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। 
প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হাসান জিন্নাহ। উদ্বোধনী বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি শরাফ সরকার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সাধারণ সম্পাদক লিলি মজুমদার, জ্যামাইকা শাখার সাধারণসম্পাদক আশিষ রায় এবং ব্রঙ্কস শাখার অন্যতম সংগঠক মো. মুকিত চৌধুরী।
রথীন্দ্রনাথ রায় বলেন, “বাঙালিরা যখন শোষিত-শাসিত ছিলাম এবং মহান মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তে ১৯৬৮ সালে সত্যেন সেন উদীচী প্রতিষ্ঠা করেন। সঙ্গে ছিলেন আরেক মনীষী রণেশ দাশগুপ্ত। উদীচী শুধু একটি গানের স্কুল নয়, উদীচী হচ্ছে একটি আদর্শ, উদীচী হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ।”
রফিকুল হাসান জিন্নাহ বলেন, “উদীচীর নামটি যখন রাখা হয়েছিল তখন আমারও ধারণা ছিল না যে উদীচী অর্থ কী। সত্যেন দা অনেক চিন্তা করেই নামটি রেখেছেন। আর এর অর্থ হচ্ছে উত্তরের নক্ষত্র। পথহারা নাবিককে পথ দেখানো।”
সভায় স্বাগত বক্তব্য দেন সহ সভাপতি শরাফ সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক লিলি মজুমদার, জ্যামাইকা শাখার সাধারণ সম্পাদক আশিষ রায় এবং ব্রঙ্কস শাখার অন্যতম সংগঠক মো. মুকিত চৌধুরী।
সুব্রত বিশ্বাস তার সমাপনী বক্তব্যে অভিযোগ করে বলেন, “অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, মুক্তিযুদ্ধের বিপক্ষ-শক্তির সঙ্গে সমঝোতা করে আওয়ামী লীগ আজ ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। এমন আপসকামিতার কারণেই আজ মৌলবাদি শক্তি সারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হচ্ছে। তাদের অবস্থান ও শক্তি বৃদ্ধি করছে। ওদের অপতৎপরতার কারণে গ্রাম-গঞ্জে এখন বাঙালি সংস্কৃতির চর্চা করাও কঠিন হয়ে পড়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, উদীচীকে কোন অনুষ্ঠান করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচীর শিক্ষার্থী-শিল্পীরা নৃত্য-সঙ্গীত পরিবেশন করেন। এঁরা হলেন লিলি মজুমদার, ফুলু রায় চৌধুরী, স্নিগ্ধা আচার্য্য, সুপর্ণা সরকার, পার্বতী রায়, হাফিজ চৌধুরী, বাবুল আচার্য, আশীষ রায়, প্রবীর দাশ দিপু, সুমন দে, সুচরিত দত্ত, আলীম উদ্দীন, সুলেখা পাল, সারিকা কর্মকার, শিশু শিল্পী শিবাদিত্য দত্ত, দেবাদিত্য দত্ত, সুদীপ্তা ধর, আদৃতা ধর। অতিথি শিল্পী ছিলেন রফিকুল ইসলাম, তোফাজ্জেল হোসেন এবং শাহীন দেলোয়ার। তবলায় ছিলেন۔ সুচরিত দত্ত, মন্দিরায় প্রবীর দাশ দীপু এবং বেহেলায় ছিলেন আদৃতা ধর।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল