নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক -এ ৪ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এই অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর প্রেক্ষাপট ও গুরুত্বের উপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বিশেষ আলোচনার শুরুতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের মাত্র এক বছরেরও কম সময়ে বঙ্গবন্ধুর সরকার জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি লিখিত সংবিধান উপহার দেন যা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি পবিত্র সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সকলকে যে যার অবস্থান থেকে দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান।
মহান সংবিধানের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল