গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটি: সভাপতি কাজী এলিন, সাধারণ সম্পাদক আল আমিন
ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে গত ৬ নভেম্বর রোববার সংগঠনের এক বিশেষ সভায় ওয়াহিদ কাজী এলিনকে সভাপতি এবং শেখ মোহাম্মদ আল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের বিদায়ী সভাপতি মুরারী মোহন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার মুনির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিউইয়র্ক পুলিশের ল্যাফটেন্ট সৈয়দ এনায়েত আলী, বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল খন্দকার ফরিদুল আকবর ও তার সহধর্মিনী স্বপ্না আকবর, কন্যা তাহসিন আকবর, সাবেক ক্যাডেট মোহাম্মদ আসাদ ও কমিনিটি এক্টিভিস্ট নাজমুল শ্যামল।
সংগঠনের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান ২০২৩-২০২৪ সালের জন্য ১৯ সদস্যের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি অনুমোদন লাভ করে।
নির্বাচিতরা হলেন : সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সিনিয়র সহ সভাপতি শেখ মো. নওশাদ আক্তার, সহ সভাপতি শেখ হাসান আলী ও ইসমত জাহান পলি, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন, সহ সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহিনুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, কার্যকরী সদস্য মুরারী মোহন দাস, শেখ ফারুকুল ইসলাম, সরদার মুনির হোসেন, বিলকিস ফাতিমা লাভলী, শেখ মোহাম্মদ সবুর এবং মোহাম্মদ ঈদ ই আমিন।
সভায় আগামী ফেব্রুয়ারী মাসের ২য় সপ্তাহে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়। অভিষেক সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শেখ ফারুকুল ইসলামকে এ কমিটির আহ্বায়ক এবং শেখ কামাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান নতুন কার্যকরী কমিটি গঠনে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র সুনাম অক্ষুন্ন রাখার জন্য নব নির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
নব নির্বাচিত সভাপতি ওয়াহিদ কাজী এলিন এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস থাকবে সবসময়। তাদের নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিদায়ী সভাপতি মুরারী মোহন দাস নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে বৃহত্তর খুলনাবাসীর সেবায় তাদের আরো বড় ভূমিকা প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল