যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি আমেরিকানের জয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে জর্জিয়া স্টেট সিনেটে শেখ রহমান এবং নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটে মো. মাসুদুর রহমান এবং রিপাবলিকান পার্টির মনোনয়নে নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে আবুল খান বিজয়ী হয়েছেন।
জর্জিয়া স্টেট সিনেটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান (ডেমোক্র্যাট)। এ স্টেটে প্রথম মুসলমান সিনেটর হিসেবে ৬ বছর আগে নির্বাচিত হন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান।
জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হয়েছেন নাবিলা ইসলাম (ডেমোক্র্যাট)। নোয়াখালীর সন্তান নাবিলা হলেন জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় বাংলাদেশী সিনেটর।
নিউ হ্যামশায়ার স্টেটের হাউস অব রিপ্রেজেনটেটিভ হিসেবে পঞ্চম মেয়াদের জন্য বিপুল ভোটে জয়ী হলেন পিরোজপুরের সন্তান আবুল খান (রিপাবলিকান)।
কানেকটিকাট স্টেট সিনেট নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ডেমক্র্যাটিক পার্টির বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ মাসুদুর রহমান বিপুল ভোটে জয়ী হলেন। চাঁদপুরের সন্তান মো. রহমান এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন।
মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে উল্লসিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বিজয়ীদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তারা।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী বাংলাদেশি আমেরিকানদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি ভোটারদেরও ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আশা প্রকাশ করে বলেন, এই ৪ বাংলাদেশি-আমেরিকান বহুজাতিক সমাজের উন্নয়ন ও কল্যাণে অবদানের পাশাপাশি তারা তাদের মাতৃভূমির সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও কাজ করবেন।
মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে ভোট হয়। এছাড়া ৩৬টি স্টেটে গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইন সভায়ও নির্বাচন হয়।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women