Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র ব্যতিক্রমী সেমিনার : ৫০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: November 15, 2022 | 12:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্কঃ “শিক্ষাই জাতির মেরুদন্ড” শিক্ষাই আলো, জ্ঞানই শক্তি” আজই এ উন্নত বিশ্বে মানব কল্যাণে যতকিছু সৃষ্টি হয়েছে অন্ধকার যুগ, প্রস্তর যুগ, বর্বরতার অন্ধকার থেকে মানুষ, মানুষের জন্য জনকল্যাণ মূলক বিজ্ঞানের আলোকে যে আধুনিক সভ্যতা সৃষ্টি হয়েছে তার পিছনে রয়েছে জ্ঞানময় জ্যোতিময় শক্তি। আমাদের একথা অকোপটে স্বীকার করতে বাধা নেই। তবে হ্যা এ বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনেক অপশক্তির সৃষ্টি হয়েছে যেমন পারমানবিক যুদ্ধ তার জ্বলন্ত উদাহারণ। অন্যদিকে বিজ্ঞানের গভীরজ্ঞানে জ্ঞানবান হয়ে আজ মানব সভ্যতা গড়ে উঠেছে আজ মানুষ চাঁদের দেশে ঘরবাড়ী তৈরী করার স্বপ্ন দেখছে যার পিছনে রয়েছে বিজ্ঞানের অফুরন্ত জ্ঞান ভান্ডার।

সুতরাং আমরা জ্ঞানই শক্তির মাধ্যমে মহাবিশ্বকে জয় করতে পেরেছি এবং আমরা আগামী, আমরাই ভবিষ্যত”। উপরন্তু বক্তব্যে সকলে একমত হয়ে গত শুক্রবার ১১ই নভেম্বর জ্যাকসন হাইটস্থ জুইস সেন্টারে প্রচুর বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার তোয়াক্কা না করে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর সেমিনার অনুষ্ঠিত হয়। ঠিক সন্ধ্যা ৭ ঘটিকায় গোটা অডিটোরিয়াম হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। সেমিনারের আলোচ্য বিষয় ছিল “জ্ঞানই শক্তি” এতে অংশগ্রহণ করেন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট টিউটোরিয়াল প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম কালেকটিভ একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ। তাদের মধ্যে নিউইয়র্কস্থ স্টাই ভেনসন, ব্রুকলীন টেক, ব্রঙ্কস সাইন্সের রেকর্ড পরিমানের ফলাফলের মাধ্যমে ভর্তির সুযোগ পেয়েছে সে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল প্রতিদ্বন্ধিতা হয়।

সভার প্রারম্ভে প্রথমে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ), প্রধান অতিথি জেবিবিএর সভাপতি ও মূলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ, বিশেষ অতিথি এর্টনী মঈন চৌধুরী, ডিষ্ট্রিক্ট লিডার এর্ট লার্জ, নুরুল আজিম বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী ও ইউএনও এ্যাম্বেসেডর, এ্যাসেম্বলী ওমেন জেনিফার রাজকুমারের পাবলিক এ্যাফেয়ার্স পরিচালক সীমা, মেয়র এরিক এডামের প্রতিনিধি ফেবয় এন্ডারসন, বিশিষ্ট ব্যবসায়ী ও জেবিবিএর সাধারণ সম্পাদক তারেক হাসান খান, স্মার্ট টেক এর কর্ণধার ও সিইও সরওয়ার আহমেদ, আমেরিকা বাংলাদেশ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, কালেকটিভ একাডেমীর পরিচালক শীরিন আকতার, ফীড বাংলাদেশের পরিচালক আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।

“জ্ঞানই শক্তিকে আলোকপাত করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহ শহীদুরল হক, তিনি সকল সম্মানিত অতিথিবর্গ, ছাত্রছাত্রী, অভিভাবকমন্ডলী, সংবাদ মাধ্যমের সম্মানিত কর্মকর্তা, সম্পাদক, পরিচালক, বার্তা সম্পাদক, স্থানীয় প্রতিনিধির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশী আমেরিকান এবং নিউ ইমিগ্রেন্টদের সেবায় নিয়োজিত। আমাদের সকল কর্মকান্ড ব্যতিক্রম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা আজ নিউইয়র্কের আগামী প্রজন্মের এ্যামবাসডর একত্রিত করেছি এই জ্ঞানবান তরুন, যুবক যুবতীরা “আমাদের ভবিষ্যত। আপনারা আমাদের কর্মকান্ড লেখনীর মাধ্যমে এবং মিডিয়ায় বিশ্বে প্রকাশ করুন যাতে করে বাঙালী সমাজ আরও উন্নতি লাভ করতে পারে।
আজকে আমার সামনে যারা রযেছে তারা সবাই আকাশের উজ্জ্বল তারকা, প্রত্যেক ছাত্র ছাত্রীই আমাদের গর্ব, আমি সকলকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সকল মা-বাবাকে কেননা সন্তানের ভবিষ্যত নির্ভর করে মা-বাবার আদর আর ¯েœহের উপরে। সময়ের স্বল্পতা ও বৈরী আবহাওয়ার কারণে আমাদের কর্মসূচী অনেক কমিয়ে আনা হয়েছে। ভুলত্রুটির জন্য দুঃখিত। আগামীতে আরও বড় পরিসরে সুন্দর অনুষ্ঠান হবে, আমরা সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করি। সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের কার্যক্রম বরাবরই প্রশংসার দাবীদার আজকের অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবদীর। বিশেষ অতিথির বক্তব্যে এর্টনী মঈন চৌধুরী বলেন আজকের আলোচ্য বিষয় সত্যিই চমৎপ্রদ, ছাত্রছাত্রীগণ ভবিষ্যত সাফল্য অর্জন করে দেশের কল্যাণে অর্থাৎ মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে জনকল্যাণ মূলক কাজ করবে এ প্রত্যাশা করি।নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামের কম্যুনিটি বিষয়ক প্রতিনিধি বলেন বাংলাদেশী আমেরিকান কম্যূনিটি খুবই শক্তিশালী, মেয়র আপনাদের পাশে আছে এবং থাকবে। জেনিফার রাজকুমারের প্রতিনিধি ইউএনও এ্যাম্বেসেডর সীমা কারেনটায়া বলেন শাহ শহীদুল হক আমাদের সঙ্গে দীর্ঘ দিন যাবৎ কমুনিটির উন্নয়নের জন্য কাজ করছে, আমরা এ মহৎ উদ্দেশ্য ও ছাত্র ছাত্রীদের অনুপ্রেণা মূলক এ ধরনের আলোচনা সভা পুরস্কার বিতরণী সেমিনারে উপস্থিত হতে পেরে নিজকে ধন্য মনে করছি। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব।আরও বক্তব্য রাখেন স্মার্টটেক এর সিইও কাউসার আহমেদ, জেবিবিএর সাধারণ সম্পাদক তারেক হাসান খান, কালেকটিভ একাডেমীর পরিচালক শিরীন আকতার, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, ফীড বাংলাদেশের কার্যনির্বাহী পরিচালক আব্দুল মুকিত চৌধুরী।

অতপর বিচারক মন্ডলীর যাচাই বাছাইয়ের মাধ্যমে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অন্যান্য মেধাবী প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীর মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন অতিথি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম। অনুষ্ঠান পরিচালন করেন বাংলাদেশ থেকে আগত নৃত্য শিল্পী ও বর্তমান ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আইটিতে অধ্যয়নরত আমিনা খাতুন। সর্বশেষে খলিল বিরিয়ানী হাউজের সুস্বাধু বিরানী পরিবেশনের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কার্য সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV