কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে গত ১৮ নভেম্বর শুক্রবার রাত ৭ টায় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সদস্যা আম্বিয়া অন্তরা ও হালিম চৌধুরী সহ সবার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সন্চালনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় আম্বিয়া অন্তরা সম্পর্কে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, সমিতির ট্রাষ্টী বোর্ডের সদস্য মোঃ হাফিজুর রহমান, মাসুদুল ইসলাম, উপদেষ্টা মোঃ আহসান দুলাল, সাধারন সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, একেএম রহমান মাসুম, আব্দুল্লাহ যুবায়ের, কবি জুলি রহমান, মহিমাতুজ্জোহুরা, মেহেরুন সহ অতিথিবৃন্দ। সবাই আম্বিয়া অন্তরাকে একজন সংগঠক, লেখিকা, মিষ্টিমুখ, দক্ষ ক্যামরা পার্সন, সাংবাদিক ও সহজ সরল মিশুক একজন মেয়ে হিসেবে উল্লেখ করেন। এছাড়া অন্তরা আবার সুস্থ হয়ে যেন আগের অবস্থায় ফিরে আসেন এই কামনা করেন।
আলোচনা সভার শেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সদস্য ও অথিতিদের প্রচন্ড ঠান্ডার মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানান এবং আম্বিয়া অন্তরা সংগঠনে তার ভূমিকা তুলে ধরার পাশাপাশি আম্বিয়া সহ সকলের সুস্থতা কামনা করেন। এরপর দোয়া মাহফিল পরিচালানার করেন ইমাম মোঃ ওবায়দুল হক কে আহ্বান করেন। ইমাম ওবায়দুল হক ইসলামিক কিছু আলোচনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে তাদের জন্য দোয়া করেন এবং সেই সাথে সংগঠনের সদস্যাসহ সবার সুস্থতার জন্য দোয়া করা হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
