Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানালেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন গোপাল

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: November 20, 2022 | 11:26 AM

আটলান্টিক সিটি থেকে সংবাদদাতা : আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানালেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন গোপাল।

সম্প্রতি  সুব্রত চৌধুরীর কাছে পাঠানো এক অভিনন্দন পত্রে আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ায় তিনি তাঁকে অভিনন্দন   জানান এবং তাঁর সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর  জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন।

কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন।তিনি ইতোমধ্যে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে “কংগ্রেসনাল প্রোক্লমেশন ” ,নিউজারসি রাজ্যের প্রাক্তন  সিনেটর ক্রিস এ ব্রাউন ও বর্তমান সিনেটর ভিন গোপাল এর কাছ থেকে

“ সিনেট কমেনডেসন” লাভ করেছেন।

সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন,অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে।ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে।আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি,এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ,এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেটস প্রেস এজেনসীর একজন গর্বিত সদস্য। এছাড়া তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে পুনঃনিয়োগ পেয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ড এর  সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

সুব্রত চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ