নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডা. বর্ণালী হাসানের ‘হেলথ ফেয়ার’ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত চিকিৎসক ডা. বর্ণালী হাসান ২০ নভেম্বর রোববার হেলথ ফেয়ারের আয়োজন করেন। এ হেলথ ফেয়ারে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। হেলথ ইন্স্যুরেন্স নেই এমন অনেকেই বিনা খরচে ফ্লু ভ্যাকসিন গ্রহণ করেন।
অনুষ্ঠানে ডা. বর্ণালী হাসান বলেন, মৌসুমি ফ্লু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফ্লু ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার জন্য ফ্লু শট নেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ডা. বর্ণালী হাসান বলেন, ফ্লু নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এ আয়োজন। ফ্লু অনেক সময় স্বাস্থ্য ও শরীরের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ভ্যাকসিন নিয়ে মানুষ এ রোগের প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি বলেন, তাদের এফিসিয়েন্ট মেডিকেল কেয়ার পিসির ৩টি শাখা জ্যাকসন হাইটস, জামাইকা ও গ্রীনপয়েন্ট এভিনিউর প্রত্যেকটি সকাল ১০টা থেকে বিকেল ৫ পর্যন্ত খোলা থাকে। যে কেউ এ সময়ের মধ্যে গিয়ে সেখানে ভ্যাকসিন নিতে পারেন।
ডা. বর্ণালী হাসান বলেন, তাঁদের কাছে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন তৃতীয় বুস্টার ডোজ রয়েছে। সম্পূর্ণ বিনা খরচে যে কেউ এসে তা গ্রহণ করতে পারেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল