Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র থ্যাংকস গিভিং ফ্যামিলি নাইট ও বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: November 26, 2022 | 1:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র থ্যাংকস গিভিং ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক সন্ধ্যা। উডসাইডের অভিজাত পাটি হল গুলশান টেরেসে গত ২৪শে নভেম্বর বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী ও হবিগঞ্জবাসি সহ প্রবাসের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিণত হয় বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এটর্নি মঈন চৌধুরী, আসিফ আহমেদ, আহমদুল হক বারো ভূঁইয়া পুলক, মহানগর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ওয়াসি চৌধুরী ইএ, নুরুল আজিম, রেদওয়ান হক।
থ্যাংকস গিভিং ডে উযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এম আহমদ ফয়সলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উযাপন কমিটির আহ্বায়ক এম উদ্দিন আলমগীর। উপস্থিত অতিথিসহ সাবেক শিক্ষার্থীদের স্বাগত জানান সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি।
সভায় আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান চৌধুরী, এডঃ মোঃ নাসির উদ্দীন, ইব্রাহিম খলিল বারে ভুইয়া রিজু, শাহ মোঃ সাদেক, প্রফেসর আব্দুর রহমান, জায়েদুল মুহিদ খান, মিয়া মোঃ আছকির, ইঞ্জিঃ জয়নাল আবেদীন খান, মোতাচ্ছির দেওয়ান মঞ্জু, বিষ্ণুপদ সরকার, সুকান্ত দাস হওে, শেখ মোস্তফা কামাল, নভেল আমিন প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ন দেব রায়, ডা. মাসুদুল হাসান, ব্যারিষ্টার মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেফাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, মোঃ মালেক, আলমগীর খান আলম, সাইকুল ইসলাম, দুলাল বিল্লাহ, আবুল কাশেম, গোলাম কিবরিয়া বেলাল, গাফ্ফার আহমেদ চৌধুরী, সাঈদ, মীর পারভেজ, শিশির বনিক, শাম্মী আক্তার, আমির আলী, রেদুয়ান হক, শামীম আহমেদ, মীর মামুন, আকবর হোসেন স্বপ্ন, জুয়েল, আজহারুল, শাম্মু, ফয়সল আমিন সুমন, বাবু, মোঃ আবুল কালাম, আব্দুল কুদ্দুস জয় প্রমুখ।
থ্যাংকস গিভিং ডে অনুষ্ঠানের প্রধান অনুষঙ্গ দুইটি বড় আকারের টার্কি সহ মজাদার খাবারে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী, তাহমিনা আক্তার মীম, বাউল শিল্পী ফখরুল ইসলাম দেলোয়ার, সবিদ। সাবেক শিক্ষার্থী সহ অতিথিরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন এ অনুষ্ঠান। হল ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেনে তাদের অসাধারণ পরিবেশনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ