Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

অনলাইন নিরাপত্তা এবং পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: November 27, 2022 | 3:54 PM

এম. জুয়েল : আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজেই আমরা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। ইমেইল, ফেসবুক, টুইটার, অনেক সোস্যাল মিডিয়া, ব্যাংক, স্কুল/কলেজ, অনলাইন কেনাকাটা, ক্রেডিট কার্ড নানাবিধ কারনে আমাদের একাউন্ট তৈরী করতে হয় এবং সেগুলোতে লগ ইন করতে হয়। এ সমস্ত একাউন্টে খুব শক্তিশালী পাসওয়ার্ড থাকা প্রয়োজন অন্যথায় আপনার একাউন্ট খুব সহজে হ্যাকাররা হ্যাক করতে পারে এবং আপনি অবর্ননীয় ক্ষতির মুখে পড়তে পারেন। শক্তিশালী পাসওয়ার্ড তৈরীর ক্ষেত্রে জনসচেতনতা গড়ে তোলাই আমার এ লেখার উদ্দেশ্য।

সত্যি বলতে আমরা অনেকেই জানিনা শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরী করতে হয়। নি¤েœ সংক্ষেপে আলোচনা করলাম যা আশাকরি আপনাদের উপকারে আসবে।
নি¤েœাক্ত জিনিসগুলো দিয়ে কখনোই পাসওয়ার্ড তৈরী করবেন নাঃ
 পাসওয়ার্ডে কখোনই নিজের নাম, বাচ্চার নাম বা পোষা জীব/জন্তুর নাম ব্যবহার করবেন না।
 নিজের জন্ম তারিখ দিয়ে কখোনই পাসওয়ার্ড তৈরী করবেন না ।
 আই ডি বা সোস্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে কখোনই পাসওয়ার্ড তৈরী করবেন না
 গাধারন ডিকশনারী শব্দ দিয়ে কখোনই পাসওয়ার্ড তৈরী করবেন না এবং
 নিজের ঠিকানা দিয়ে পাসওয়ার্ড তৈরী করবেন না।

শক্তিশালী পাসওয়ার্ড তৈরী করার নিয়মঃ
 পাসওয়ার্ড ৮ থেকে ৩২ অক্ষরের মধ্যে হতে হবে তবে নি¤েœ ১২ অক্ষরের মধ্যে হলে ভালো।
 পাসওয়ার্ডে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে।
 পাসওয়ার্ডে কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে।
 পাসওয়ার্ডে কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে।
 পাসওয়ার্ডে কমপক্ষে একটি বিশেষ চিহ্ন থাকতে হবে।

এই নিয়মে পাসওয়ার্ড তৈরী করলে এটি হ্যাক হবার সম্ভাবনা একেবারেই কম। এখন প্রশ্ন হলো কিভাবে এতো বড় পাসওয়ার্ড তৈরী করা বা মনে রাখা যায়। নীচের লেখাটা মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন কিভাবে সহজেই এতো শক্তিশালী পাসওয়ার্ড তৈরী করা এবং মনে রাখা যায়। অবশ্যই বিভিন্ন হিসাবের পাসওয়ার্ড ফোন/কম্পিউটারের পাশাপাশি খাতায় লিখে রাখবেন কারন ফোন বা কম্পিউটার যে কোন সময় নষ্ট হতে পারে।
শক্তিশালী পাসওয়ার্ড তৈরীর উদাহরনঃ
প্রথমে বাংলায় আপনার মনে রাখার মতো একটি বাক্য ইংরেজীতে লিখুন নীচের মতো করে –
Amar Bari Gabtoli Bogura – এটাকে সংক্ষেপ করুন এভাবে aBariGB (শুধু Bari ছাড়া সবগুলো শব্দের প্রথম অক্ষর নিয়েছি) এটার সাথে এখন বিশেষ চিহ্ন এবং সংখ্যা যোগ করবো যেমন: aBariGB@3434
এই পাসওয়ার্ড বিভিন্ন একাউন্টে ব্যবহারের ক্ষেত্রে নীচের পন্থা অবলম্বন করবো – একদম শেষে কোন একাউন্টের পাস্ওয়ার্ড সেটার প্রথম বড় অক্ষর ব্যবহার করবো:
Facebook : aBariGB@3434F
Yahoo : aBariGB@3434Y
Gmail : aBariGB@3434G

-এম. জুয়েল, সফটওয়্যার কিউএ স্পেশালিস্ট, আমেরিকা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ