নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ২০ নভেম্বর সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসের এ অনুষ্ঠানে ছিল জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম এ আঞ্চলিক সংগঠনের নতুন কমিটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অভিষেকে শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল বাশার মিলন। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিষিক্তরা হলেন : সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম ও মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, কোষাধ্যক্ষ মোস্তফা আহমদ ভূইয়া, প্রচার সম্পাদক আগা মনিরুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহীন আলম, মহিলা সম্পাদিকা সালমা সুমি, দপ্তর সম্পাদক সুমি আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া আফরিন সনি, সমাজ কল্যাণ সম্পাদক কামাল হোসেন, কার্যকরী সদস্য জিল্লুর রহমান শাহীন, আবু জাফর সামসু উদ্দিন, মোহাম্মদ রহমান ও আসাদুর রহমান খান।
উপদেষ্টা কমিটি : প্রধান উপদেষ্টা আবুল বাশার মিলন, উপদেষ্টা আবুল খায়ের আখন্দ, হাজী পেয়ার আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ইশতিয়াক আহমেদ রুমি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মেসবাউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান ও আব্দুর রহিম মোল্লাহ।
শপথ গ্রহণের পর নতুন কমিটির সদস্যদেরকে বিপুলভাবে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
শপথ গ্রহণের পূর্বে সংগঠনের বিদায়ী সভাপতি আবুল খায়ের আখন্দ এবং শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা দিমা নেফারতিথি ও সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মো. এনামুল হক। গেস্ট অব অনার ছিলেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি মো. ইউনুস সরকার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল ও সাধারণ সম্পাদক মোঃ আলী সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বিবিএ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি একটিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, হারুন অর রশিদ, সাহাদাত হোসেন রাজু, অধ্যক্ষ মোঃ সানাউল্লাহ, মোঃ বাবুল হোসেন, আশিকুল হক, সৈয়দ আতিকুর রহমান, মারুফ চৌধুরী, হাজী রেহান উদ্দিন, আনোয়ার হোসেন, এম এ সাালাম, লস্কর মইজুর রহমান, মোঃ হুমায়ূন কবির প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, ডা. শাহনাজ আলম, আমানত হোসেন, আনোয়ার হোসেন, বাপ্বি, সুমন আহমদ।
শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিথি ও কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ। সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এ আয়োজনে নানাভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল