নিউইয়র্কে ‘ইউএসএ ৯৭-৯৯’র থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি, সংগীত পরিবেশন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, ফেসবুকভিত্তিক এমন একটি গ্রুপের নাম ‘ইউএসএ ৯৭-৯৯’। গত ২৭ নভেম্বর নিউইয়র্কে কুইন্সের বেলরসের একটি রেস্টুরেন্টে এই গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি।
এতে সদস্যরা সপরিবারে অংশ নিয়েছেন। অনেকদিন পর একে অন্যকে কাছে পেয়ে মেতে ওঠেন গল্প, কথা আর আড্ডায়। থ্যাংক্সগিভিং নৈশভোজের খাদ্য তালিকার অন্যতম আকর্ষণ ছিল হচ্ছে টার্কি রোস্ট।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের এডমিন জামিল সারোয়ার । তিনি সংগঠনের ইতিহাস এবং তাদের ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনটির এডমিন শামস শাহরিয়ার বলেন ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন । কমিউনিটিতে অবদান রাখার জন্য অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা তাছাড়া উপস্থিত ছিলেন শো টাইমস মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলমগীর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭-৯৯ সংগঠনের সদস্য নয়ন হোসেন, খন্দকার সুমন, সর্দার হোসেন, খন্দকার সোহাগ, জোবায়ের জাহিদ, সুমন মোদক, তানজিনা রিয়া, রাবু কেয়া, সোনিয়া হক, সোনিয়া রহমান, রিজভী খলিফা, সোনিয়া। এছাড়া সংগঠনটি সদস্য সোহাগ খন্দকার, নুপুর হোসাইন, জেসমিন শাহরিয়ার ও নয়ন হোসাইনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women