জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নবান্ন উৎসব, মনোজ্ঞ সংগীত পরিবেশনা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : বাংলাদেশে অনেকটা প্রবাদ বাক্যের মতোই প্রচলিত “পিঠা ছাড়া শীত জমেই না”। এই আপ্তবাক্যটি প্রবাসীদের মনোভূমে এমনভাবে প্রোথিত হয়ে আছে যে সুদূর প্রবাসেও তারা তা ভুলতে পারেনি। তাইতো হিম হিম শীতের রাতে শীতের মজা লুটতে প্রবাসীরা মেতে উঠেছিল জমজমাট নবান্ন উৎসবে।

নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে গত ২৯ নভেম্বর রাতে জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে “নবান্ন উৎসব” এর আয়োজন করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে আমিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল উদদীন ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম। অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদদীন পাঠান, আব্দুর রব, এসিএমইউএর বোর্ড সদস্য মোঃ দিদার প্রমুখ।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের উপস্হিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবান্ন উৎসবে বাহারি নামের ও বাহারি ডিজাইনের পিঠার মৌ মৌ সুগন্ধিতে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের মনপ্রাণ জুড়িয়ে যায়। আর সেই সুগন্ধি গায়ে মেখে পিঠার স্বাদ আস্বাদন করতে করতে প্রবাসীদের অনেকে নষ্টালজিক হয়ে পড়ে। তাইতো মনের অজান্তেই কেউ কেউ বিড়বিড় করে আউড়ান, ”পৌষ পার্বনে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”।
নবান্ন উৎসবের আয়োজন প্রসংগে আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বলেন, “প্রবাসে আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই নবান্ন উৎসবের আয়োজন। বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস”। তাঁর কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায়।
নবান্ন উৎসবের বাড়তি পাওনা ছিল উওর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরীর মনোজ্ঞ সংগীত পরিবেশনা। এছাড়া
রবিউল হোসেন মাছুম ও আমিনুর রহমান মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
নবান্ন উৎসবের সার্বিক সহযোগীতায় ছিলেন আবু সুফিয়ান, আবদুস সালাম, লুৎফুর রহমান, রোকন পাশা, তুষার আহমদ প্রমুখ । বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী সহ প্রবাসী বাংলাদেশিরা পিঠার স্বাদ আস্বাদন এর লক্ষ্যে নবান্ন উৎসবে অংশগ্রহন করে।
জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামালউদদীন ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম নবান্ন উৎসব সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল