Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদের কমিটি পুনর্গঠন : সভাপতি জামিন, সাধারণ সম্পাদক ইকবাল

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: December 5, 2022 | 11:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ২৭ নভেম্বর রোববার মসজিদের ৪র্থ তলায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় কমিটি পুনর্গঠন সহ মসজিদের গঠনতন্ত্রের সংশোধনী আনা হয়েছে।
সাধারণ সভায় সৈয়দ জামিন আলী সভাপতি এবং মোহাম্মদ ইকবাল হোসেইন সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
পুনর্গঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সহ সভাপতি : সৈয়দ জে আলী, সহ সাধারণ সম্পাদক শাহ জাকারিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেইন, সহ অর্থ সম্পাদক সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ ছুরুক মিয়া, লুৎফুর রহমান শাহজাহান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আতাউর রহমান, সৈয়দ ইসহাক আলী, নজমুল আলম খান, মোহাম্মদ আবু ছালেক ও মোহাম্মদ শাহ আলম (বেডফোর্ড পার্ক)।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি সৈয়দ জামিন আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পদক মোহাম্মদ ইকবাল হোসেইন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহানশাহ ইয়াহয়িয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ জুবায়ের অহমেদ।
সভায় মসজিদের গঠনতন্ত্র সংশোধনীর মাধ্যমে বর্তমান ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সংখ্যা ১৫ সদস্য বিশিষ্ট করা হয়েছে। তবে অন্য সদস্যরা কর্পোরেশনের মেম্বার হিসেবে কার্যক্রম চালিয়ে যাবেন। এছাড়া কার্যকরী কমিটির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর নির্ধারণ করা হয়।
শেষে সভাপতি সৈয়দ জামিন আলী এবং সাধারণ সম্পদক মোহাম্মদ ইকবাল হোসেইন আল্লাহর ঘর মসজিদকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Situs Streaming JAV