অনলাইনে নোবেলজয়ী পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের চিঠি
আলবার্ট আইনস্টাইন
নোবেলজয়ী পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের প্রেমপত্রসহ ব্যক্তিগত কাগজপত্রের বিপুলসংখ্যক পাণ্ডুলিপি একটি ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ নিয়েছে ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয়।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে ওই ওয়েবসাইটটি ১৪ মার্চ একযোগে উদ্বোধন করা হয়। দিনটি ছিল আইনস্টাইনের ১৩৩তম জন্মবার্ষিকী। দিবসটি ইসরায়েলে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়।
ওয়েবসাইটে প্রকাশের তালিকায় রয়েছে ছয়জন প্রেমিকাকে আইনস্টাইনের নিজের হাতে লেখা চিঠি এবং অসুস্থ মাকে লেখা একটি পোস্টকার্ড। আইনস্টাইনের এসব কাগজপত্র হিব্রু বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রয়েছে। বিজ্ঞান-গবেষণা, আরব-ইসরায়েল বিরোধ ও পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আইনস্টাইনের এসব লেখা পর্যায়ক্রমে অনলাইনে প্রকাশিত হবে। আরব-ইসরায়েল বিরোধ প্রসঙ্গে ওই চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন একটি পত্রিকার সম্পাদক আজমি এল-নাশাশিবিকে। এ ছাড়া প্রকাশের তালিকায় রয়েছে আইনস্টাইনকে লেখা একজন তরুণীর চিঠি এবং আইনস্টাইনের বিখ্যাত চুলের স্টাইলের প্রশংসা করে ভক্তদের লেখা বেশ কয়েকটি চিঠি।
হিব্রু বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা প্রকল্পের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান দালিয়া মেন্দেলসন বলেন, ওয়েবসাইটটি তৈরিতে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। ফলে সারা বিশ্বের শিক্ষার্থীরা এখন থেকে আইনস্টাইনের মূল লেখাগুলো সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তাঁর যুগান্তকারী আপেক্ষিকতাবাদ তত্ত্বের জন্য অমর হয়ে রয়েছেন। এ তত্ত্বের জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। এপি ও আইএএনএস। প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








