অনলাইনে বার্তা আদান-প্রদানকারী জনপ্রিয় মাধ্যম স্কাইপতে বাগ
ডেস্ক: অনলাইনে বার্তা আদান-প্রদানকারী জনপ্রিয় মাধ্যম স্কাইপ’র সফটওয়্যারে বাগের অস্তিত্বের কথা স্বীকার করছে কর্তৃপক্ষ। এ বাগের ফলে যে কোন বার্তার অনুলিপি অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে। স্কাইপ’র সাপোর্ট ফোরামে ক্ষুব্ধ ব্যবহারকারীরা জানিয়েছেন, তাদের বার্তা অন্যদের কাছেও পৌঁছে যাচ্ছে। স্কাইপ এরপর বিষয়টি স্বীকার করে বলেছে, দু’জনের মধ্যে বার্তা আদান-প্রদান করা হলেও সেটি তৃতীয় আরেক জনের কাছে চলে যাচ্ছে। বিষয়টিকে তারা অস্বাভাববিক বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তারা জানিয়েছেন, এ বাগ সমস্যাটি ঠিক করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। জুনে স্কাইপর আপডেট সংযোজিত হওয়ার পর এ সমস্যাটি দেখা দিচ্ছে। অনেক স্কাইপ ব্যবহারকারী বলছেন, এ সমস্যার কারণে তারা স্কাইপ ব্যবহার বন্ধ করে দেবেন। স্কাইপর মাধ্যমে মোবাইল বা টেলিফোন ছাড়া নেট ব্যবহারকারীরা একে-অপরের সঙ্গে কথা বলতে বা চ্যাট করতে পারেন। ২০১১ সালের সেপ্টেম্বরে স্কাইপ জানিয়েছিল তাদের মোট ৬০০ মিলিয়নের মতো গ্রাহক রয়েছে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








