অনলাইনে সার্টিফিকেট সত্যায়িতসহ অন্যান্য কনস্যুলার সেবা অতি অল্প সময়ে প্রদান করবে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অনলাইনে সার্টিফিকেট সত্যায়িতসহ অন্যান্য কনস্যুলার সেবা অতি অল্প সময়ে প্রদান করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সার্টিফিকেট সত্যায়িত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে তাদের ডাটাবেজের মাধ্যমে দ্রুত স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সত্যায়ন করতে হবে। বিদেশে বাংলাদেশি মিশনে ২৪ ঘণ্টা হটলাইন চালু করা হবে। বিমানবন্দরে হয়রানি বন্ধে সিসি ক্যামেরা স্থাপন ও তদারকি করা হবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সিলেট এর পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশি প্রবাসীরা আলোচনা অনুষ্ঠান, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরবে এবং এ বিষয়ে তারা সারাবিশ্বে সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করেন ড. মোমেন। সরকারের অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নে এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতেও প্রবাসীরা সাহায্য করবে বলে মনে করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। আমরা চাই বাংলাদেশ উন্নত দেশ হবে এবং সেখানে সবাই সুখে-শান্তিতে থাকবে। কিন্তু আমাদের অনেক প্রজেক্ট যথা সময়ে বাস্তবায়ন হয় না। এগুলো বাস্তবায়নে কীভাবে আরও গতি আনা যায় সে বিষয়ে আমাদের আরও গবেষণা করতে হবে এবং সচেতন বৃদ্ধি করতে হবে।-জাগোনিউজ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








