Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

অনাহারে স্থূলতা বাড়ে!

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: June 26, 2013 | 3:34 PM

অনাহারে স্থূলতা বাড়ে!এত কাল ধরে খেয়ে না খেয়ে যারা তাদের ওজন কমানোর চেষ্টা করে আসছেন কিংবা কোনো একবেলার খাবার বাদ দিয়ে, অল্প করে খেয়ে যারা স্থূলতা থেকে মুক্তি পেতে চাইছেন এবার তাদের জন্য রীতিমতো দুঃসংবাদই বয়ে এনেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। স্থুলকায় ক’জন শিক্ষার্থীর উপর দীর্ঘমেয়াদি গবেষণা পরিচালনা করে তারা দেখিয়েছেন কী করে নিয়মিত খাওয়া মানুষের তুলনায় বরং খাওয়া এড়িয়ে চলা মানুষেরাই বেশি মোটা হন। তাদের দাবি, স্থূলতার হাত থেকে বাঁচার জন্য যারা সকালের খাবার এড়িয়ে চলেন তাদের ওজন বরং সকালে নাশতা করা মানুষদের চাইতেই তুলনামূলক বেশি বৃদ্ধি পায়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে গবেষকরা বলেন, আসলে আমাদের দেহঘড়ির নিয়মটাই এমনভাবে তৈরি হয়ে আছে যে প্রতি বেলায় খাবার গ্রহণের জন্য বা দীর্ঘদিনের খাদ্যাভ্যাস অনুসরণের জন্য মস্তিষ্ক আপনাতেই এক ধরনের তাগিদ তৈরি করে। এর ফলে সকালে বা অন্য কোনো বেলায় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকলে পরবর্তীতে মস্তিস্ক থেকে খাবার গ্রহণের চাহিদা আরও বেশি তৈরি হয়। আর এ কারণেই যে বেলায় খাওয়া বাদ দেওয়া হয় তার পরের বেলায় অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণের প্রবণতা বেড়ে যায়। গবেষণার অংশ হিসেবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ২১ জন শিক্ষার্থীর খাদ্যাভাসের উপর দীর্ঘ সময় নিয়ে গবেষণা করেন গবেষকরা। তারা দেখেন, এদের মধ্যে যেসব শিক্ষার্থী দিনের পর দিন সকালের নাশতা করা থেকে বিরত আছেন তাদের প্রায় সবাই দুপুরে বা রাতের খাবারে অন্যদের চাইতে তুলনামূলক বেশি খাদ্য গ্রহণ করেন। এর মাধ্যমে তারা মূলত সকালের খাবারের ঘাটতিটিকেই পুষিয়ে নিতে চেষ্টা করেন। তা ছাড়া এই দলের সদস্যদের খাবার বিশ্লেষণ করে তাতে অন্যদের তুলনায় বেশি ক্যালরিযুক্ত খাবারেরও উপস্থিতি দেখা যায়। আর এভাবে তুলনামূলক বেশি পরিমাণ খাবার ও উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়ার কারণেই সকালে বা দিনের অন্য কোনো সময়ে খাবার বাদ দেওয়া ব্যক্তিদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এ কারণে শরীরের ভারসাম্য ঠিক রাখার পাশাপাশি শরীরের যথাযথ কর্মক্ষমতা বজায় রাখার জন্য তিনবেলা পরিমিত পরিমাণে আহারের পরামর্শ দিয়েছেন এই গবেষকরা।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV