Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

অন্য কোনো দেশ হলে এর প্রধান পদত্যাগ করতেন:এসইসি চেয়ারম্যানকে বাংলাদেশ হাইকোর্টের তিরস্কার

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: January 24, 2011 | 2:20 PM

ইউএসএনিউজ ডেস্ক:বাংলাদেশের  পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারকে তিরস্কার করেছে।আদালত বলেছে, শেয়ারবাজার নিয়ে দেশে যে টালমাটাল অবস্থা চলছে অন্য দেশ হলে তার পদে থাকা ব্যক্তি দায়িত্ব ছেড়ে দিতেন।ছয়টি ব্রোকারেজ হাউসের একটি আবেদনের শুনানিতে আজ সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন ও বিচারপতি শেখ মুহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ তাকে তিরস্কার করে।বিচারকরা বলেন, গত দুই-তিন সপ্তাহে শেয়ারবাজার নিয়ে দেশে যে টালমাটাল অবস্থা চলছে অন্য কোনো দেশ হলে এর প্রধান পদত্যাগ করতেন। এটা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যিনি বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি সংস্থার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না তিনি কী করে এ পরিস্থিতি সামলাবেন! এটা তো একটা কমনসেন্সের ব্যাপার। দীর্ঘদিনের অভিজ্ঞতার পরও তিনি কমনসেন্স অর্জন করতে পারেননি।আদালত একই সঙ্গে সোমবারের মধ্যে ছয়টি ব্রোকারেজ হাউজের নিবন্ধন স্থগিতের আদেশে রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারের বিষয়টি সংশোধন করার নির্দেশ দেয়। অন্যথায় বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে আইজিপির কাছে পাঠানো হবে আদালত উল্লেখ করেন।উল্লেখ্য, সরকারি প্রতীক ব্যবহারের ব্যাখ্যা দিতে জিয়াউল হক খন্দকারকে বেলা ৩টার মধ্যে হাজির হবার নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ মেনে তিনি হাইকোর্টে হাজির হন বেলা ৩টায়।
এসইসি ছয়টি ব্রোকারেজ হাউজের লেনদেন কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করে গত বৃহস্পতিবার।এসইসির এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রোববার হাইকোর্টে রিট আবেদন করে ছয়টি সংস্থা।এগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা।সোমবার ওই আবেদনের শুনানিতে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষে ড. এম জহির বলেন, এসইসি ছয়টি ব্রোকারেজ হাউসে পাঠানো নোটিশে সরকারের প্রতীক বা লোগো ব্যবহার করেছে, যা তারা করতে পারে না।তখন প্রতীক ব্যবহারের কারণ জানতে এসইসি চেয়ারম্যানকে হাজির হতে বলেন আদালত।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV