অন্য প্রযুক্তিভিত্তিক কোম্পানির মতো ফেসবুকেও সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সবেচেয়ে বেশি বেতন
ফেসবুক শেয়ারের মূল্য পড়ে যাওয়ায় অনেকেই বেশ ক্ষতির শিকার হয়েছেন। তবে সেখানকার স্টাফরা এখনও বেশ মোট অঙ্কের বেতন তুলে থাকেন। এমনকি এতে ইন্টার্ন করছেন এমন অনেকেই বেশ মোটা অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছেন। বিজনেস ইনসাইডার ফেসবুকের তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের বেতনের তালিকা সংগ্রহ করে এ তথ্য প্রকাশ করেছে। অন্য যে কোন প্রযুক্তিভিত্তিক কোম্পানির মতো ফেসবুকেও সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবেচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। তবে অন্য আর সব কোম্পানির চেয়ে ফেসবুক এদেরকেই বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিজনেস ইনসাইডার জানিয়েছে গুগলও এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেশি আর্থিক সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিজনেস ইনসাইডার জানিয়েছে জাকারবার্গ সবচেয়ে মেধারি ইঞ্জিনিয়ারদের নিজের কোম্পানিতে রাখার জন্য ১,২৯,১৩৬ ডলার পর্যন্ত দিয়ে থাকেন। বিসার্চ সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার- এই তিন পদে দায়িত্ব প্রাপ্তরাই বছরে প্রায় ১২৩০০০ ডলার ফেসবুক থেকে আয় করে থাকেন। তরুণ প্রজন্মের ইন্টার্নদের ফেসবুক অন্য কোম্পানির চেয়েও বেশি আর্থিক সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনটার্ন ৭৪,৭০০ ডলার পর্যন্ত আয় করে থাকেন। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








