Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অবসন্ন পুরুষ চায় স্থূলকায় নারী!

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: August 10, 2012 | 4:30 PM

পুরুষরা যখন অনেক বেশি কাজের চাপে পড়ে অবসাদে ভোগে, তখনই তারা স্থূলকায় নারীদের প্রতি আকৃষ্ট হয়। ব্রিটেনের একদল বিজ্ঞানী নতুন গবেষণা শেষে এমন তথ্যই দিয়েছেন। বিবিসি জানায়, ওপেন অ্যাকসেস জার্নাল ‘প্লস ওয়ান’-এ প্রকাশিত এক গবেষণাপত্র থেকে এই তথ্য জানা গেছে। সেখানে নিউক্যাসেল এবং লন্ডনের ওই বিজ্ঞানীরা আরও দাবি করেছেন, অবসাদের কারণে পুরুষদের সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসে। গবেষণাপত্রটির লেখক ড. মার্টিন টভি এবং ড. বীরেন স্বামী এর আগে ঠিক কোন কোন কারণে মানুষের শরীরের আকার সংক্রান্ত পছন্দ-অপছন্দ (বডি ম্যাস ইনডেক্স প্রেফারেন্স) বদলে যায়—এ ব্যাপারে তাদের গবেষণার তথ্য প্রকাশ করেছিলেন ‘ব্রিটিশ জার্নাল অব সাইকোলজি অন দ্য ইফেক্ট অব হাঙ্গার’-এ। এবারের গবেষণায় তারা বেশি গুরুত্ব দিয়েছিলেন, ক্রস কালচারালের কারণে পরিবর্তিত আকারের শরীরের প্রতি আকৃষ্ট হওয়ার সঙ্গে অবসাদের কোনো সংযোগ আছে কিনা—এ প্রশ্নের উত্তর খোঁজায়। এই গবেষণায় তারা এও পরীক্ষা করে দেখেন, স্বল্পকালীন অবসাদ এবং দীর্ঘকালীন অবসাদের কারণেও এই পছন্দ-অপছন্দের কোনো সংযোগ আছে কিনা। এই গবেষণা প্রক্রিয়ায় তারা দুই ধরনের পুরুষদের সাক্ষাত্কার নেন। এক দলে ছিলেন অনেক কাজের চাপে থেকে অবসন্ন বোধ করে যারা এবং অন্য দলে যাদের কোনো অবসাদ নেই। শুধু কাজের চাপই নয়, ভিন্ন ভিন্ন পরিবেশে স্থানান্তরিত হওয়া পুরুষদেরও পরীক্ষা করে দেখেন তারা। দেখা যায়, বিপুল খাবার সহজেই পাওয়া যায় এমন পরিবেশ থেকে খাদ্য সঙ্কটের পরিবেশে স্থানান্তরিত পুরুষদের মনস্তাত্ত্বিক কারণে সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটি আসে ১৮ মাসের মধ্যে। আর এই পরিবর্তনের ফলে অধিকাংশ পুরুষই স্থূলকায় নারীদের নিজেদের সঙ্গিনী হিসেবে বেশি পছন্দ করেন। মজার ব্যাপার হলো, এরকম বিভিন্ন কারণে পুরুষদের চোখে নারীদের ‘আদর্শ দেহের আকার’ কীভাবে পরিবর্তিত হয় এবং এতে কোন কোন বিষয় মুখ্য ভূমিকা রাখে—এই গবেষণার মাধ্যমে উঠে এসেছে সে তথ্যও। এ প্রসঙ্গে ড. টভি জানিয়েছেন, পুরুষদের চোখে নারীদের আদর্শ দেহের আকারের ধারণা বিভিন্ন কারণেই বদলাতে পারে। মিডিয়ার পরিবর্তিত প্রভাব, জীবনযাপনের মান বদলানো, পরিবেশ বদলানো—এর সবকিছুই এই পরিবর্তনের কারণ হতে পারে। সূত্র : বিডিনিউজ/আমার দেশ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV