Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অবৈধভাবে সমুদ্র পথে ১৬৪ জন মালয়েশিয়াগামী ১৩ দিন পর উপকূলে

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: November 24, 2012 | 9:20 AM

Details

অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়া ১৬৪ জন যাত্রী বোঝাই একটি ট্রলার অবশেষে  দীর্ঘ ১৩ দিন সাগরে ভাসার পর ফিরে এসেছে। আজ শনিবার টেকনাফের সাবরাং ইউপি’র সদস্য মো. ইউনুস সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মালয়েশিয়া যাত্রায় ব্যর্থ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মহেশখালীয়াপাড়া ঘাটে ভিড়ে।

এই ট্রলারে যাত্রা করে ব্যর্থ ফিরে আসা টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ জামাল, কুলালপাড়ার ফরিদ আলম, শীলবনিয়া পাড়ার নাগু মিয়া ও নাজিরপাড়ার নূর আলম সাংবাদিকদের জানান, ১১ নভেম্বর বিকালে মহেশখালী  থেকে ভাড়া করা কার্গো ট্রলারটি সোয়াংখালী ও ইনানী সী-বীচ থেকে মিয়ানমারের নাগরিকসহ ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। একদিন পরই গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল ইঞ্জিন সচল করার চেষ্টা চলে ৩ দিন। এসময় ট্রলারটি সাগরের জোয়ার ভাটায় ভেসে বেড়ায়। ইঞ্জিন মেরামতের পর  দুইদিন ট্রলার চালানোর পর মিয়ানমারের সাবেক রাজধানী রেঙ্গুনের বাতি দেখে ট্রলার মাঝি থাইল্যান্ডের পথ বেয়ে চালিয়ে দেয়। এ সময় আবার ট্রলারের ইঞ্জিনের মোবিল শেষ হয়ে যায়। যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় মোবিলের বদলে সোয়াবিন তেল (খাবারের তেল) দিয়ে ফেরত আসার জন্য প্রাণপণ চেষ্টা চলে। আসার পথে সেন্টমাটিনের অদূরে ১১ বাইন এলাকায় ইঞ্জিনটি আবারও বিকল হয়ে যায়। সে সময় মোবাইলে নেটওয়ার্ক পেয়ে উদ্ধারের জন্য আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়।

ফিরে আসা যাত্রীদের দাবি, ওই সময় আবহাওয়ার ৩নং সতর্ক সংকেত জারি হয়। ফলে উত্তাল সামুদ্রিক ঢেউ সাগরের ৫০-৬০ বাইন এলাকায় নিয়ে যায়। টেকনাফ থেকে ট্রলার ভাড়া করে ওইদিনই সাগরে তাদের সন্ধানে লোকজন গেলেও মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় খোঁজ পায়নি।

তারা দাবি করেন, টেকনাফ থেকে আরেকটি ট্রলার পাঠিয়ে যাত্রীদের নিকটাত্মীয়রা আরও ৬৪ জন বাংলাদেশি নাগরিককে উপকূলে নিয়ে আসেন। অন্যরা মালয়েশিয়াগামী ট্রলারটিসহ রাতের বেলায় পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলের লোকালয়ে নেমে যান বলে তারা শুনেছেন। তারা জানান, ট্রলারটির মাঝি ছিলেন মিয়ানমারের নাগরিক ও বর্তমানে টেকনাফ ডেইল পাড়ায় অবস্থানকারী সৈয়দ আলম।

টেকনাফস্থ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান সাংবাদিকদের জানান, শুক্রবার রাতেই টেকনাফ মহেশখালীয়া পাড়া সৈকত এলাকা থেকে ৮০০ লিটার ডিজেলসহ একটি বড় ট্রলার জব্দ করা হয়। তবে এটি ফেরত আসা ট্রলার কিনা তা নিশ্চিত করা যায়নি।

তিনি জানান, জব্দ করা ট্রলারটি মালয়েশিয়ার যাত্রী নিয়ে পাড়ি জমানোর চেষ্টা করছিল বলে বিজিবি ধারণা করছে। পুলিশ-বিজিবি ঘটনাস্থলে পৌঁছার আগেই মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেয়া কিংবা ফেরত আসা লোকজন ট্রলারটি ফেলে পালিয়ে গেছেন।কক্সবাজার প্রতিনিধি/ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV