অভিবাসন সংক্রান্ত গুরুতর প্রতারণার অভিযোগে আমেরিকা থেকে বিতাড়নের মুখে ভারতীয় শ শ ছাত্র
ইউএসএনিউজ ডেস্ক: অভিবাসন সংক্রান্ত গুরুতর প্রতারণার অভিযোগে আমেরিকা থেকে বিতাড়নের মুখে পড়েছে ভারতের শত শত ছাত্র। মার্কিন কর্তৃপক্ষ সিলিকন ভ্যালির একটি বিশ্ববিদ্যালয়ে অভিযান এবং সেটি বন্ধ করে দিলে ছাত্ররা বিপাকে পড়ে। অভিবাসন সংক্রান্ত গুরুতর প্রতারণার অভিযোগে ওই অভিযান চালানো হয়। খবর পিটিআই অনলাইনের। সান ফ্রান্সিসকোর উপকূলীয় প্রধান শহর প্লিসান্টোনের ট্রি-ভ্যালি বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে ফেডারেল কর্তৃপক্ষ অভিযান চালায়। ক্যালিফোর্নিয়ার আদালতে দায়ের করা এক অভিযোগনামায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের (আইসিই) ফেডারেল তদন্ত কর্তৃপক্ষ জানায়, বিশ্বদ্যিালয়টি অবৈধভাবে বিদেশি ছাত্রদের ভিসা দিয়ে নিয়ে এসেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ নানা অপরাধের প্রমাণ রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, তাদের এক হাজার ৫৫৫ জনের মতো ছাত্র রয়েছে, যাদের ৯৫ ভাগই ভারতীয়। তাদের বেশিরভাগই দেশটির অন্ধ্র প্রদেশ রাজ্যের।আইসিইর তদন্তকারীরা জানান, বিশ্ববিদ্যালয়টিতে আবাসিক ও অনলাইন কোর্সের এসব ছাত্রের বেশিরভাগ ক্যালিফোর্নিয়ায় বাস করছে এবং বাস্তবতা হচ্ছে, তারা অবৈধভাবে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও টেক্সাসে কাজ করছে।এদিকে কয়েকজন ছাত্রকে তদন্তকারী কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করায় সেখানে ভারতীয় ছাত্র কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements